শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লকডাউনের নবম দিনে সাতক্ষীরায় পুলিশের কঠোর অবস্থান

Coder Boss / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

Manual8 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা থেকে

Manual2 Ad Code

সাতক্ষীরায় এক সপ্তাহ লকডাউন শেষে দ্বিতীয় মেয়াদের লকডাউন শনিবার থেকে শুরু হয়েছে। আগামী ১৮ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যপি এই লকডাউন বলবৎ থাকবে। দ্বিতীয় মেয়াদের লকডাউনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটার সময় এক ঘন্টা এগিয়ে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত করা হয়েছে।

জেলায় প্রতিদিনই করোনা সংক্রমন বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনার লাগাম টানতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। মোড়ে মোড়ে চলছে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। তবে, হাট বাজার গুলোতে ভিড় লক্ষণীয়। তারা যেন কিছুতেই স্বাস্থ্য বিধি মানতে চাচ্ছেন না। এছাড়া লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।

Manual6 Ad Code

এদিকে, ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে দ্বিতীয় মেয়াদে ৭ দিন লকডাউনের দ্বিতীয় দিনে শহরতলীর কদমতলায় কঠোর অবস্থান নেয় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে শনিবার শহরের সাতক্ষীরা-যশোর মহাসড়কের কদমতলা বাজারস্থ ৩ রাস্তার মোড়ে বাঁশ, চেয়ার, বেঞ্চ বসিয়ে ব্যারিকেড দেন। এসময় জনসচেতনতামূলক প্রচার প্রচারণা ও মটরসাইকেল নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা, সামাজিক দূরত্ব বজায় থাকা ও স্বাস্থাবিধি মেনে চলা, জনসমাগম না করা, মুখে মাস্ক পরিধান করা ও প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওবার জন্য জনসাধারণকে আহবান জানান।

Manual1 Ad Code

এদিকে শনিবার সাতক্ষীরা জেলায় আরোপিত বিধি-নিষেধ প্রতিপালনে ভ্রাম্যমান আদালতে ১২টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭১টি মামলায় ৭৬ হাজার ২০০ টাকা জরিমান আদায় করা হয়।আজ রবিবার লকডাউনের নবম দিনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code