শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ভয়াবহ উপসর্গ নিয়ে মৃত-৪

Coder Boss / ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

Manual5 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা থেকে;

সাতক্ষীরায় করোনা সংক্রমন পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারন করছে। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে আরো চার জন মারা গেছেন। এরমধ্যে তিন জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে (ন্যাশনাল হাসপাতালে)। এছাড়া জেলায় ১৮৮ জনের করোনা পরীক্ষা শেষে এক’ শ’ জন পজেটিভ শনাক্ত হয়েছে। যা সংক্রমনের হার ৫৩ শতাংশ। এদিকে, জেলা শহর ও গ্রাম অঞ্চলে ঘরে ঘরে সর্দি, কাশি, জ¦র ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ টি বেড থাকলেও সেখানে ভারাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬৫ জন। বেড না পেয়ে অনেকেই সেখান থেকে অন্যত্র গিয়ে চিকিৎসা নিচ্ছেন। এদিকে, চলমান লকডাউনে তেমন কোন সফলতা না পাওয়ায় করোনা সংক্রমন প্রতিরোধ না হয়ে আরো বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন সুশীল সমাজ।

Manual4 Ad Code

গত ৫ জুন থেকে চলমান দুই সপ্তাহব্যাপী লকডাউনে নানা অজুহাতে মানুষ শহরমুখী হচ্ছে। হাটে বাজারে এমনকি হাসপাতাল ক্লিনিকে কেউই সামাজিক দুরত্ব বজায় রাখছে না। করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবারের লোকজনও স্বাভাবিক ভাবে চলাফেরা করায় কোান ভাবেই সংক্রমন প্রতিরোধ হচ্ছে না। লকডাউনের মধ্যে এভাবে করোনা সংক্রমন বৃদ্ধি পেতে থাকলে এক হাজার বেডের করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হলেও রোগীর জায়গা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন মেডিকেল কলেজের একজন চিকিৎসক। এমনিতেই রুগীদের চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
দেড় শ’ বেড থেকে ১৬৫ বেডে উন্নিত করে করোনা রোগী ভর্তি করা হয়েছে উল্লেখ করে করোনা ডেডিকেটেড এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কুদরত-ই-খুদা জানালেন, রোগীর চাপ থাকলেও দুই’ শ’ বেডের বেশি উন্নিত করা যাবে না।

Manual7 Ad Code

সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়ত জানান, জেলায় করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৪ জন মারা গেছেন। এ নিয়ে ভারইরাসটির উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেল মোট ২৫২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫ জন। এনিয়ে, জেলায় এ পর্যন্ত দুই হাজার ৬১১ জন করোনা পজেটিভ শনাক্ত হলো। আর বর্তমানে ৪৮ জন পজেটিভ রোগীসহ ২৯১ জন করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code