শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুষ্টিয়ার মানুষকে বাঁচাতে কঠোর লকডাউনের বিকল্প নেইঃ মাহবুবউল আলম হানিফ

Coder Boss / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

Manual4 Ad Code

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার

Manual1 Ad Code

কুষ্টিয়ার মানুষকে বাঁচাতে কঠোর লকডাউনের কোন বিকল্প নেই। সংক্রমনের হার যেভাবে বাড়ছে তাতে আমরা সকলেই শংকিত। গতকাল ১৭ জুন বৃহপতিবার ২০২১ রাত ৮টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে জেলা করোনা (Covid-19) ভাইরাস প্রতিরোধ কমিটির জুম প্ল্যাটফর্ম এর মাধ্যমে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি একথা বলেন। তিনি কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, শুধু প্রশাসন বললে আপনারা স্বাস্থ্যবিধি মানবেন আর না বললে মানবেন না এটা কেমন কথা? জীবন আপনার। এই জীবন রক্ষা করা, সুস্থ থাকা এই দায়িত্বটাও একান্তই আপনার নিজের। জীবনের ঝুঁকি নিযে, পরিবারকে ঝুঁকিতে ফেলে স্বাস্থ্য বিধি মানছেন না কেন? মাহবুবউল আলম হানিফ এমপি আরো বলেন, আগামী ৭ দিন কুষ্টিয়ায় কঠোর লকডাউন দেখতে চাই। কোন সাইকেল, রিক্সা, অটোরিক্সা রাস্তায় দেখতে চাইনা। রুগীবহন, কাঁচাবাজারের জন্য ২ ঘন্টা ব্যতিত কোন মানুষকে ঘরের বাইরে দেখতে চাইনা। ম্যাজিষ্ট্রেট, পুলিশের পাশাপাশি RAB মাঠে থাকবে। কুষ্টিয়ার মানুষকে এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে বাঁচাতে যা যা করনীয় সব করা হবে। একদিকে চিকিৎসা সেবা, কর্মহীনদের খাদ্য সরবরাহ অন্যদিকে চলবে কঠোর লকডাউন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে সাধারন মানুষ থেকে আইসোলেশন করতে হবে। প্রয়োজনে সাধারন রুগীদের ডায়াবেটিক হাসপাতালসহ অন্য হাসপাতালে স্থানান্তর করে পুরো হাসপাতালকে করোনা রুগীদের নিরাপদ সেবা কেন্দ্রে পরিণত করতে হবে। কোনভাবেই হাসপাতাল থেকে সাধারন মানুষের মাঝে করোনার সংক্রমন ছড়াতে দেওয়া যাবে না।
উক্ত সভায় কুষ্টিয়া জেলার করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ কুষ্টিয়ার চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম , জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ সালেক মাসুদ, বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মুসা কবির, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বক্তব্য রাখেন। এছাড়াও সভায় এনএসআই এর যুগ্ম পরিচালক ইদ্রিস আলী, RAB -১২ এর সিও, সকল উপজেলা চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code