শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে রাস্তা সংস্কারে অনিয়ম : দেখার কেউ নেই

Coder Boss / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সড়ক ও জনপথ বিভাগের অধীনে একটি পাকা রাস্তা বর্ধিতকরণ ও নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, ইটের খোয়া (কংক্রিট) ও কালো মাটিযুক্ত ভরাট বালু । মানা হচ্ছে না খোয়া ও বালুর অনুপাত। রাস্তার কার্পেটিং তুলে সেখানেই রুলার করা হচ্ছে। এসব অনিয়ম আর কারচুপি দেখার কেউ নেই।

Manual5 Ad Code

স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ তদারকির দায়িত্বে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কারো দেখা মিলছে না।এযাবত টানানো হয়নি সেখানে কাজের বরাদ্দকৃত সাইনবোর্ড। ওই সুবাদে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারা কাজ সম্পাদনের পাঁয়তারা করছেন।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৪০ লক্ষ টাকা ব্যয়ে দোয়ারাবাজার হাসপালের রাস্তায় ১৭৫ মিটার কার্পেটিং কাজের জন্য দরপত্র আহ্বান করে সিলেট সড়ক ও জনপথ বিভাগ। আর কাজটির দায়িত্ব পায় সিলেট ইউনেস অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রমতে উপজেলা সদরের পাশেই দোয়ারাবাজার-লাফার্জ (ছাতক) সড়কের একাংশ সুরমা নদীতে বিলীন হওয়ায় দোয়ারাবাজার-ছাতক=সিলেটগামী যানবাহন চলাচলে দোয়ারাবাজার হাসপাতাল সড়কটি বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছিল দীর্ঘদিন ধরে। অতিরিক্ত যান চলাচল ও মালামাল পরিবহনের চাপে খানাখন্দে ভরপুর ঝুঁকিপূর্ণ বেহাল ওই সড়কটি কর্তৃপক্ষের নজরে পড়েনি। অবশেষে ভূক্তভোগী এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাস্তাটি বর্ধিতকরণসহ নতুন কার্পেটিংয়ের কাজ শুরু হলেও সেটিতে চলছে ব্যপক কারচুপি।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজে ব্যবহৃত হচ্ছে কালো রঙের মাটিযুক্ত ভরাট বালু। আর ওই ভরাট বালুর সঙ্গে নিম্নমানের ইটের খোয়া মিশিয়ে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। একখানা ইটকে ৩-৪ টুকরো করে খোয়া হিসাবে নিম্নমানের বালুর সঙ্গে মিশিয়ে রাস্তায় বিছিয়ে দেয়া হচ্ছে। যেহেতু, দরপত্রে ৭৫ ভাগ খোয়া ও ২৫ ভাগ বালুর মিশ্রণের অনুপাত থাকলেও তা আদৌ মানা হচ্ছে না। এছাড়া ভেকু মেশিন দিয়ে রাস্তার পুরনো কার্পেটিং তুলে সেখানেই মিশিয়ে দেয়া হচ্ছে সেগুলো। এসব অনিয়মের বিষয় ঠিকাদারের লোকজনকে জানালেও কোনো কাজ হয়নি।

এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সিলেটের ইউনেস অ্যান্ড ব্রাদার্স এর কর্তাব্যক্তির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Manual7 Ad Code

রাস্তাটির নির্মাণ কাজের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের এসডি নজরুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বিষয়টি আমাকে জানিয়েছেন। তাই কাজটি দেখার জন্য আমি ইঞ্জিনিয়ারও পাঠিয়েছি। কাজে অনিয়ম করার কোনো সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code