শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লকডাউনে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকায়॥ বিধি-নিষেধ অমান্য করায় ১৮ জনকে জরিমানা

Coder Boss / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

Manual1 Ad Code

এস কে আর সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual8 Ad Code

মহামারী করোনা ভাইরাস অতিমাত্রায় বেড়ে যাওয়ায় সপ্তাহব্যাপী লকডাউনের ৫ম দিনে কেশবপুর উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করে চলেছেন। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে পৃথক অভিযানে ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে উপজেলাবাসীকে রক্ষা করার জন্য রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে জসনচেতনতা বৃদ্ধি ও সরকারী বিধি-নিষেধ প্রতিপালন করার লক্ষে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে করোনাকালীন বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে শাওন ব্যাপারীকে ২ হাজার টাকা, আলমগীর হোসেনকে ১ হাজার টাকা, তাইজুল ইসলামকে ১ হাজার টাকা, বিমল কুমার দাসকে ১ হাজার টাকা, তরিকুল ইসলামকে ১ হাজার টাকা, বিপ্লব বিশ^াসকে ১ হাজার টাকা, মোসলেম উদ্দীনকে ৫শত টাকা, রাশেদ মোল্ল্যাকে ৫শত টাকা ও জনসমাগম করার অপরাধে তাপস সেনকে ১ হাজার টাকা জরিমানা করেন। মোট ৯ টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

Manual7 Ad Code

অপরদিকে একই অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা উপজেলার বিভিন্ন স্থানে করোনাকালীন বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে অসিম কুমারকে ৩ হাজার টাকা, তাজুল ইসলামকে ২ হাজার টাকা, প্রতীক সাহাকে ৫শত টাকা, রবিউল ইসলামকে ২শত টাকা, শামীম হোসেনকে ২শত টাকা, নিমাইকে ২শত টাকা, নজরুল ইসলামকে ২শত টাকা, বোরহান উদ্দীনকে ২শত টাকা ও অশোক কুমারকে ২শত টাকা জরিমানা করেন। মোট ৯ টি মামলায় ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন। করোনা সংক্রমণ রোধে ও জনসচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code