শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এমসি মোহনা’র নতুন কমিটি প্রকাশ

Coder Boss / ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

Manual6 Ad Code

এমসি মোহনা’র নতুন কমিটি প্রকাশ : নেতৃত্বে ইমরান, পল্লবী

Manual2 Ad Code

আজ মঙ্গলবার (২৯ জুন) সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’র নতুন কমিটি প্রকাশ করা হয়েছে।

Manual5 Ad Code

প্রতিবছর পহেলা বৈশাখ উদযাপন মঞ্চে নতুন কমিটি প্রকাশ হলেও গতবছর মহামারী করোনার জন্য স্থগিত রাখা হয়। এবছরও পহেলা বৈশাখে করোনার প্রাদুর্ভাব বাড়ায় এবং সরকারি বন্ধ থাকায় পহেলা বৈশাখে কমিটির আত্মপ্রকাশ করা সম্ভব হয়নি।

তবে এমসি কলেজের ১২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনার সভাপতি টিপু শিকদার স্বাক্ষরিত (২৭ জুন) নতুন কমিটির অনুমোদন দেন অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।

ইমরান ইমন সভাপতি, পল্লবী দাশ মৌ সাধারণ সম্পাদক ও সায়েম আহমদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে (২০২১-২২) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

এক বছর মেয়াদী কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন সহ-সভাপতি অয়ন পাল অপু, অরণী জাহান আবিরা, সহ-সাধারণ সম্পাদক রাফসান রহমান, মোস্তাক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদা চৌধুরী সানি, কামরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক ফাল্গুনী চৌধুরী ঐশী, সহ-সাংস্কৃতিক সম্পাদক সম্মিতা দত্ত চৈতী, স্বপ্নীল চৌধুরী, অর্থ সম্পাদক শাহ রাকিবুল হাসান রাফি, সহ-অর্থ সম্পাদক রায়হান আহমদ তুষার, দপ্তর সম্পাদক দীপন তালুকদার, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার পাশা হৃদয়, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ রাকিব, সহ-প্রচার সম্পাদক তাহিন আহমদ, সাহিত্য সম্পাদক মনীষা রানী দাস, সহ-সাহিত্য সম্পাদক শ্রীবাস দাস, মহিলা বিষয়ক সম্পাদক মৌমিতা দেব চৈতী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মৌলি চক্রবর্ত্তী, কার্যকরী সদস্য ছাদিকুর রহমান নয়ন, ইমু চৌধুরী ও মো. আজমল হোসাইন সামি।

কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য হিসেবে আছেন এমএইচবি শাহরিয়ার, সৌরভ পাল, জয়শ্রী দাস জয়া, আন্নামা চৌধুরী, সাজ্জাদ হোসেন সোহাগ, রাজীব চন্দ্র বৈষ্ণব, সুষমা সিংহ ও মো. রেজওয়ান আহমদ।

Manual2 Ad Code

কার্যকরী পরিষদের সাধারণ সদস্য হিসেবে আছেন আশরাফুল আম্বিয়া আশরাফ, দীপা বিশ্বাস, শেখ উবায়দা ইসলাম সাদিয়া, আমিনা আক্তার চৌধুরী, ইছমত আরা প্রিয়া, অলিদ আহমদ নাঈম, চিন্ময় দেব, অমিত পন্ডিত, ইবনে মাসুদ রানা, নিপা রানী দাস, তন্দ্রা কর্মকার রূম্পা, আল আমিন, মোঃ তাহনিক রহমান ও দেবাংশু ভট্টাচার্য রক্তিম।

Manual7 Ad Code

এছাড়াও সদ্য বিদায়ী কমিটির দুই সহ-সভাপতি মেহেদী হাসান সুজন ও জান্নাতুল ফেরদৌস মৌকে অনবদ্য সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, ‘হৃদয়ের টানে’ স্লোগানকে সামনে রেখে ২০০৭ সালে এমসি কলেজে একঝাঁক তরুণের চেষ্টায় যাত্রা শুরু করে মোহনা সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে শুদ্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code