আল-মামুন খান, তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে মাস্ক পরিধান না করায় ব্যবসায়ীদের কাছ থেকে ৯ শত টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারেক মাহমুদ।
জানা গেছে,আজ ১ জুলাই বৃহস্পতিবার বিকেলে ৪ টা ৩০ মিনিটের দিকে উপজেলা সদর তাড়াইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারেক মাহমুদ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাড়াইল বাজারের সার ব্যবসায়ী মেসার্স সাহাব উদ্দিনের কর্মচারী মাসুদ মিয়া মাস্ক পরিধান না করে ব্যবসা পরিচালনা করায় ৩ শত টাকা, আল আমিন কৃষি খামারের মালিক আ: ওহাব মাস্ক না পড়ায় ৩ শত টাকা, হোটেল ব্যবসায়ী সাহাব উদ্দিন সরকারি নির্দেশনা না মেনে হোটেলের বিতর বসিয়ে কাস্টমারদের মাঝে খাবার পরিবেশন করায় ২ শত টাকা ও মাস্ক পরিধান না করে রাস্তায় চলাচল করার অপরাধে এক পথচারীকে ১ শত টাকা সহ মোট ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারেক মাহমুদ বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ মোতাবেক মাস্ক পরিধান করা বাধ্যতামূলক হওয়ার পরেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে তাড়াইল বাজারের ব্যবসায়ীগণ ব্যবসা পরিচালনা করায় তাদের কাছ থেকে ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশ বাস্তবায়ন করতে লকডাউন চলাকালীন সময় আগামী ৬ দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অভিযান অব্যাহত থাকবে।