শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চুনারুঘাটে করোনা কালীন সময়ে দিনমজুর কর্মহীন অসহায় মানুষের মধ্যে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে মানবিক সহয়তা সামগ্রী বিতরণ

Coder Boss / ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

Manual1 Ad Code

চুনারুঘাট প্রতিনিধিঃ- বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের আরেক ধাপ এগীয়ে নিতে চুনারুঘাট উপজেলা,আওয়ামী লীগের জননন্দিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর,

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”
এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় গাজীপুর ইউনিয়নের ইকরতলি গ্রামে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবারের জন্য নির্মিত একক বাসগৃহ (প্রথম পর্যায়) সরেজমিনে পরিদর্শন ও নিয়মিতভাবে উক্ত আশ্রয়নে বসবাসকারী ৫৬ টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করেছেন চুনারুঘাট উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

Manual2 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে উক্ত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চুনারুঘাট জনাব আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির খান, ২ নং আহম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ১ নং গাজীপুর নির্মল দেব মেম্বার, মালেক মেম্বার। অনুষ্ঠানস্থলে রুবেল আহমেদ, যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম উস্তার, শামীম চৌধুরী, রাকিব খান সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সরেজমিন পরিদর্শনকালে সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আশ্রয়নের নিয়মিত বসবাসকারী ৫৬ উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বাসগৃহের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে কোন বাসগৃহের সামান্যতম ত্রুটিও পরিলক্ষিত হয়নি। বরাদ্দকৃত বাসগৃহে উপকারভোগীগণ নিয়মিত বসবাস করছেন। উপকারভোগীগণ জানান, তারা শান্তিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাস করছেন, তাদের কোনরূপ সমস্যা এই মুহূর্তে নেই। ইতোমধ্যে আশ্রয়নের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। পূর্বের ছয়টি নলকূপের সাথে আরও দশটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। উক্ত আশ্রয়নের পানি ও বিদ্যুতের কোনরূপ সমস্যা নেই মর্মে উপকারভোগীগণ জানিয়েছেন।

পরিদর্শনকালে নিয়মিত বসবাসকারী উপকারভোগীগণ জানান, বর্তমানে প্রকল্প ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির খান অন্য সদস্যদের নিয়ে নিয়মিত প্রকল্পের উপকারভোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সে সাথে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাগণ প্রতিনিয়ত প্রকল্প স্থলে উপস্থিত হয়ে প্রকল্প স্থলকে আরো সুন্দর করে সাজাতে এবং প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কর্মকাণ্ড পরিচালনা করছেন। সকল বাসগৃহ সঠিকভাবে নির্মিত হয়েছে বলে পরিদর্শনকালে উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, “সারা দেশ জুড়ে একজন লোকও গৃহহীন থাকবে না; মাননীয় প্রধানমন্ত্রীর এই অভিপ্রায়কে বাস্তবে রূপদান করতে চুনারুঘাটের মাটি ও মানুষের নেতা জনাব এ্যাডভোকেট মাহবুব আলী, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সার্বিক দিক নির্দেশনায় উপজেলা প্রশাসন, চুনারুঘাট মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে ও জেলা প্রশাসন, হবিগঞ্জের সহযোগিতায় অত্র উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১২০ টি বাসগৃহ ইতোমধ্যে নির্মাণ করেছে। আমি প্রতিটি প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় ও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ কার্যক্রম সফল করতে কঠোর পরিশ্রম করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রচনায় সরাসরি ভূমিকা রাখতে পেরে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি ভীষণভাবে গর্ববোধ করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক সদস্য ও শুভানুধ্যায়ীগণ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্নকে বাস্তবে রূপদান দিতে পেরে ভীষণভাবে আবেগাপ্লুত।”

Manual1 Ad Code

তিনি এই প্রকল্প বাস্তবায়নের সাথে ও ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি বিশেষ প্রতিক্রিয়াশীল সরকারবিরোধী গোষ্ঠীর অপপ্রচার সম্পর্কে চুনারুঘাটের জনগণকে সতর্ক থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, “গণমানুষের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখে সরকার বিরোধী প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠী হঠাৎ করে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা অপপ্রচারে লিপ্ত। আমাদের চুনারুঘাট উপজেলার আশ্রয়ন প্রকল্প নিয়েও সংবাদমাধ্যমে মিথ্যা তৎপরতা চলমান রয়েছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি আমাদের তত্ত্বাবধানে যে আশ্রয়ন প্রকল্প নির্মিত হয়েছে তা সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে ড্রইং ডিজাইন অক্ষুন্ন রেখে করা হয়েছে। এর ফলশ্রুতিতে প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারি গাজীপুরে ইকরতলীর এই আশ্রয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করায় চুনারুঘাটবাসীর পক্ষে আমরা ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি স্বচক্ষে উপস্থিত হয়ে সকলকে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চুনারুঘাট উপজেলায় বাস্তবায়িত আশ্রয়ন প্রকল্প গুলো ঘুরে দেখতে অনুরোধ জানান। তাহলে আশ্রয়ন নিয়ে সকল ধরনের মিথ্যা তৎপরতার অবসান হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান ও প্রশাসন ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code