শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ৫০০শ’ হতদরিদ্র পরিবারে ফুড বাস্কেট বিতরণ

Coder Boss / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

Manual1 Ad Code

আল-মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামের ৫০০শ’ দুস্হ ও হতদরিদ্র পরিবারের মাঝে ২৪কেজির ১টি খাদ্য ঝুড়ি বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

জানা যায়, এফডিএম’স ও বাংলাদেশী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য ঝুড়ি বিতরণ ২০২১ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) তাড়াইল উপজেলা
জাওয়ার ইউনিয়নের ইছাপশর জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া মাদরাসা প্রাঙ্গণে ৫০০শ’ হতদরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্য ঝুড়ি বিতরণ করা হয়। খাদ্য ঝুড়িতে ছিল, ১০কেজি চাল, ৭কেজি মশুরডাল, ৩লিটার ভোজ্য সয়াবিন তেল, ৩কেজি চিনি, ১কেজি লবন।

Manual8 Ad Code

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ. আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ভুইয়া, দৈনিক আমাদের নতুন সময় এর তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিনসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ।

Manual1 Ad Code

আরো জানা যায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রিলিফ ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট সংস্হাটি এনজিওবিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদিত এবং সৌদি আরবস্হ king Salman Humanitarian Aid & Relif Center এর অর্থায়নে IORWD ঢাকাস্থ অফিসের পরিচালনায় বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৫০০শ’ ফুড বাস্কেট তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্রদের মাঝে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করে।

বার্তা প্রেরক
আল-মামুন খান
উপজেলা প্রতিনিধি
তাড়াইল, কিশোরগঞ্জ
তারিখ:১৫-০৭-২০২১ খ্রি.
০১৭১৩-৫০৮০৯৮

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code