শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সভাপতি, সম্পাদকের নাম স্বাক্ষর জাল করে প্রতারণা : শাহবাগ থানায় মামলা দায়ের

Coder Boss / ৫৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

Manual1 Ad Code

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নাম স্বাক্ষর জালিয়াতি করে পদ-বাণিজ্য প্রতারণা ও তদবির সহ নানান অপকর্মের অভিযোগে আজ শনিবার (২৪ জুলাই, ২০২১) রাজধানী ঢাকায় প্রতারক শাকিলা পারভীন কে ১ নম্বর আসামি করে পিতা ও ঠিকানা অজ্ঞাত, অন্যান্য আসামীরা যথাক্রমে ২/ মীর হোসেন পাটোয়ারী ৩/ জহিরুল আলম পিন্টু, ৪/ মোঃ আসাদুজ্জামান, ৫/ মোঃ আব্দুস শহীদ, ৬/ তোফায়েল আহমেদ মিন্টু কে ডিজিটাল নিরাপত্তা আইনের ২২/২৩/২৬(১)/৩৫ ধারায় মামলা করা হয়। বর্ণিত আসামিরা পরস্পরের যোগসাজশে সম্পূর্ণ প্রতারণামূলক ভাবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর স্বাক্ষর ডিজিটাল জালিয়াতি মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কমিটির পদ পদবির চিঠি বিতরন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পর পরস্পরকে অভিনন্দন জানায়। বিষয়টি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষিত হলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সংগঠনের উপ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জিশান মাহমুদ আজ শনিবার শাহবাগ থানায় এজাহারটি দায়ের করলে শাহবাগ থানার ডিউটি অফিসার মামলাটি গ্রহণ করেন। মামলা নম্বর – ২২, তারিখ ২৪/০৭/২০২১।

Manual6 Ad Code

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ আইন সম্পাদক এড. জিশান মাহমুদ এই সময় গণমাধ্যমে বলেন অসৎ উদ্দেশ্যে ডিজিটাল মাধ্যমে জাল জালিয়াতি করিয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্যাড সৃজন করে সংগ্রামী সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিপ্লবী সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর স্বাক্ষর ডিজিটাল মাধ্যমে স্ক্যানিং করে জালিয়াতির আশ্রয় গ্রহণ করে আসামিরা সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে । আসামীগণ পরস্পরের যোগসাজশে অনৈতিক আর্থিক সুবিধা ও প্রতারণা এবং হীনস্বার্থ চরিতার্থ করার মানসে দেশের মানুষের নিকট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যড়যন্ত্র লিপ্ত হয়েছেন। আমরা আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সহিত আলোচনা করে আইনের আশ্রয় গ্রহণ করেছি, নিশ্চয়ই আইন প্রয়োগকারী সংস্থা প্রতারক ও প্রতারণার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code