শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উজিরপুরে জমি জমা সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা।।

Coder Boss / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

Manual5 Ad Code

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন তালুকদার(৭০) নামের ৭১”র রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় হামলায় গুরতর আহত তার তিন ছেলেসহ ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার আটিপাড়া এলাকায় ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের তিন ছেলে জুয়েল, সোহাগ ও বিপ্লব এবং স্বজন রোজিনা। নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের মামাতো ভাই শফিকুল ইসলাম জানান, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশী সিপাই বংশের লোকজনের সঙ্গে দেলোয়ারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে জমিতে ধান লাগানো নিয়ে নতুন করে দ্বন্দ্বের জেরে সিপাই বংশের ৮ থেকে ১০ জন দেলোয়ারের পরিবারের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। তিনি আরও জানান, এ সময় দেলোয়ারসহ পাঁচজনকে এলোপাতারি কুপিয়ে জখম করেন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৫০ মিনিটে দেলোয়ার হোসেন মারা যান। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে সকাল থেকেই পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code