শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরার উন্নয়ন ও সমস্যা নিয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

Coder Boss / ৮০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

শেখ আবুমুছা সাতক্ষীরা থেকে;

Manual5 Ad Code

সাতক্ষীরা’র নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সাথে জেলার উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। রবিবার (০১ অগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, নদ-নদী ও খাল খনন, জেলার উন্নয়ন, জলাবদ্ধতা নিরশন, প্রাণসায়ের খাল খনন দুর্নীতি তদন্তসহ বিভিন্ন বিষয়ে দাবী দাবা নিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দদেরকে আশ্বস্থ্য করে বলেন, জলাবদ্ধতা ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, সেই সাথে সাথে প্রাণসায়ের খাল খননের অনিয়ম তদন্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আপনাদের স্মারকলিপিটি পাঠানোর ব্যবস্থা করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম নুর ইসলাম, সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য তৈয়েব হাসান বাবু, আশরাফ উদ্দিন, আবুল কালাম, এস.এম আবুল কালাম আজাদ, মীর তাজুল ইসলাম রিপন, নাসির উদ্দিনসহ জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code