শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুষ্টিয়ায় ভ্যান, রিকশা ও ইজিবাইক চালকদের মাঝে এসপি খাইরুল আলমের মানবিক ত্রাণ সহায়তা

Coder Boss / ৫৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

Manual4 Ad Code

সুমাইয়া আক্তার শিখা,স্টাফ রিপোর্টারঃ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সময়ে আটককৃত ভ্যান, রিকশা ও ইজিবাইক চালকদের মাঝে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের পক্ষ থেকে মানবিক ত্রাণ সহায়তা ও মাস্ক দেয়া হয়েছে। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া তাদের সাথে একান্তে কথা বলেন; লকডাউন চলাকালে পুলিশ সদস্যদের কোন কথাবার্তায় মনোকষ্ট না নিয়ে বরং তারা সরকারী দায়িত্ব পালন করে যাচ্ছে এই হিসেবে বিষয়টি মেনে নেওয়ার জন্য এবং জেলা পুলিশ কুষ্টিয়ার এই সামান্য উপহার গ্রহণ করার জন্য বলেন।

রবিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ায় সর্বাত্মক লকডাউনের ৩৪তম দিনে পুলিশ লাইন্সে এ মানবিক ত্রাণ সহায়তা দেয়া হয়।

Manual8 Ad Code

এ সময় এসপি খাইরুল আলম বলেন, মহামারি করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সকলকে নিজ ঘরে অবস্থান করে সরকারকে সহযোগিতা করতে হবে। লকডাউনের কারনে আমাদের দৈনন্দিন কাজে সাময়িক অসুবিধা হলেও এর সুদুর প্রসারী সফলতা আমরাই ভোগ করবো। এ মহামারী করোনা ভাইরাস থেকে দেশকে বাঁচাতে ও নিজের পরিবারকে রক্ষা করতে আমাদের সবাইকে স্বাস্ব্যবিধি মানতে হবে। করোনা সংক্রমন রোধে সবাইকে মাস্ক ও স্বাস্ব্যবিধি মেনে চলার বিকল্প নেই। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম তাদের নিজদেরকে মাস্ক পরে এবং যাত্রীদেরও মাস্ক পরে তাদের গাড়িতে চড়ার জন্য জোর তাগিদ দেন। তিনি আরো বলেন করোনা সংক্রমন রোধে আপনারা নিজ ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান।

Manual5 Ad Code

এসপি খাইরুল আলম আরো বলেন, আজকে শোকাবহ আগস্টের প্রথম দিন। এ মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকের নির্মম বুলেটে স্বপরিবারে শাহাদাত বরণ করেছেন। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে দেশ আরো আগেই উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় পরিনত হতো। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে আমাদের দেশ আজ সামনে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যে যার অবস্থানে থেকে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো।

Manual1 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ছাব্বিরুল আলম, ওসি, কুষ্টিয়া মডেল থানা, মোঃ কামরুজ্জামান তালুকদার, ওসি, কুমারখালী, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও ১, মোঃ শহীদুজ্জামান, ইন্সপেক্টর, রিজার্ভ অফিস, কৃষ্ণপদ সরকার, টিআই ২, ট্রাফিক বিভাগ, মোঃ আজিবর রহমান, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়া প্রমুখ।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code