শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা চেষ্টা, স্বামী গ্রেপ্তার

Coder Boss / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

Manual2 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাত, পা ও মুখ বেঁধে নদীতে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামী স্বামী আবু তাহের জান্নাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলার দিরাই উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু তাহের জান্নাত দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের সাজিদ মিয়ার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন।

Manual4 Ad Code

এর আগে শনিবার (৩১ জুলাই) হাত পা ও মুখ বেঁধে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা চেষ্টার ঘটনায় স্বামী দেবর ও শুশুর সহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার গৃহবধূ মাইফুল নেছা। মামলায় আসামিরা করা হয় , স্বামী আবু তাহের জান্নাত (২৮), শ্বশুর সাজিদ মিয়া (৬০), দেবর জাকির হোসেন (২২), বাবুল মিয়া (২৫), এবং ননাই টেন্টারপাড়া গ্রামের জান্নাতের মামা আলী হোসেন (৪০)।

Manual1 Ad Code

প্রসঙ্গত, তাহিরপুর উপজেলার বাদলারপাড় গ্রামের কারী নিজাম উদ্দিনের ছোট মেয়ে মাইফুল নেছার (২০) সঙ্গে জেলার দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের সাজিদ মিয়ার ছেলে আবু তাহের জান্নাতের গত আট মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় । বিয়ের কিছুদিন পর আবু তাহের যৌতুক দাবি করলে স্ত্রী তার পিতার কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দেন। কিন্তু মাস খানেক ধরে স্ত্রীর কাছে আবার মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে চাপ দেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শারীরিক নির্যাতন শুরু করেন স্বামী আবু তাহের। নির্যাতন সইতে না পেরে স্ত্রী মাইফুল নেছা একমাস পূর্বে বাবার বাড়ি চলে আসেন। এনিয়ে স্বামী-স্ত্রীর পরিবারের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
৩০ জুলাই রাত ৮ টার দিকে স্বামী, দুই দেবর ও শুশুর মিলে গৃহবধূ মাইফুল নেছা কে হাত পা বেঁধে নদীতে নিক্ষেপ করার সময় প্রতিবেশিরা দেখে পেলে। পরে তারা পালিয়ে যায়। এ নিয়ে থানায় গৃহবধূ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামি স্বামীকে গ্রেপ্তার করে।

Manual3 Ad Code

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন নির্যাতিত গৃহবধূর মামলায় ৫ জনের মধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, অন্যান্যদেরও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অভ্যাহত রয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code