শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে যুবক খুন একজন আটক

Coder Boss / ৫০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

Manual3 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual5 Ad Code

ছাতকের লক্ষীভাউর বাজারে এক যুবককে খুন করা হয়েছে। মঙ্গলবার রাতে জুয়ার আসর থেকে ফেরার পথে নজির আলী (৩৮) নামের এ যুবককে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। সে মির্জাপুর গ্রামের মৃত আসকর আলীর পুত্র। এ ঘটনায় বুধবার সকালে বাজার থেকে পুলিশ এক জুয়াড়িকে আটক করেছে। আটক মাসুক মিয়া (৩৫) মির্জাপুর গ্রামের বতু মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীভাউর বাজারে মির্জাপুর গ্রামের আলাউদ্দিনের দো-তলা ঘরের উপর তলায় রাতে জুয়ার আসর বসে। দো-তলার ভাড়াটিয়া নোয়াগাও গ্রামের আমির আলী ও মির্জাপুর গ্রামের মাসুক মিয়ার নেতৃত্বে এখানে প্রায়ই জুয়ার আসর বসানো হয়। মঙ্গলবার রাতে জুয়ার আসর থেকে ফেরার সময় গুরুতর আহত হয় নজির আলী। বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য সাদিক মিয়া, সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন জানান, শুনেছি রাতে দো-তলার সিড়ি থেকে পা ফসকে পড়ে গুরুতর আহত হয় নজির আলী। আবার নজির আলীর স্বজন সহ মির্জাপুর গ্রামের লায়েক মিয়া, মুক্তার আলী ও সরকুম আলী জানান, নজির আলীকে মোবাইল ফোনে লক্ষীভাউর বাজারে ডেকে নেয় মাসুক মিয়া। সেখানে আলাউদ্দিনের ঘরের দো-তলায় পাওনা টাকা নিয়ে মাসুক মিয়া ও নজির আলীর মধ্যে হাতাহাতি হলে এক পর্যায়ে সিড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে নীচে ফেলে দেয়া হয়। আহত নজির আলীকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নজির আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হয়নি। তদন্তে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code