শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঘরে দুই স্ত্রী তবুও আাদিবাসী নারীকে ধর্ষণ

Coder Boss / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

Manual2 Ad Code

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জঃ-

Manual8 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রাজাই গ্রামে আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে ধর্ষিতা নারী বাড়ির পাশে পাহাড়ি ছড়ায় গোসল করতে গেলে এই ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের আবুল কালামের ছেলে রাশিদ মিয়া (৪০) কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
রাশিদ মিয়ার দুই স্ত্রী ও চারটি সন্তান রয়েছে।
ধর্ষিতা নারী ও পরিবার সুত্রে জানা যায় , উপজেলার সীমান্তবর্তী রাজাই গ্রামের ওই আদিবাসী নারী সকালে গ্রামের পাহাড়ি ছড়ায় গোসল করতে যায়। এসময় একই গ্রামের আবু কালামের ছেলে রাশিদ মিয়াও (৪০) গোসল করতে আসে। এসময় রাশিদ মিয়া আলাপের ছলে ওই নারীকে কু প্রস্তাব দেয়। এতে ওই নারী রাজি
না হলে জোরপূর্ব ছড়া সংলগ্ন জংগলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানায়। ওই নারীর পরিবার ধর্ষণের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে অবহিত করেন। স্থানীয় উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শুষমা
জাম্বিল ঘটনাটি আমাকে জানিয়েছেন। তাহিরপুর থানার এস আই শাহাদত হোসাইন
বলেন, ঘটনার সাথে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা সাপেক্ষে গ্রেফতার দেখানো হবে। এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ
পাঠানো হবে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, মৌখিক অভিযোগ পেয়েই
অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code