শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জনাব আতউর রহমানের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের শোক

Coder Boss / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

জালালাবাদ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, দেশ বরেণ্য রম্যলেখক ও ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আতাউর রহমান আর নেই। আজ শনিবার (২৮ আগস্ট) সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে বেশকিছু দিন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Manual1 Ad Code

তিনি ১৯৪২ সালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি নেয়ার পর মদনমোহন কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা করেন। পরে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাকিস্তান ডাক বিভাগে যোগদান করেন। চাকরি জীবনে তিনি লন্ডন ও রিয়াদস্থ বাংলাদেশ বাণিজ্যিক ও কূটনৈতিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। অবসরগ্রহণের পর তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমলা, লেখক, শিক্ষক, কূটনীতিক, অসাধারণ বক্তা সিলেট অন্তঃপ্রাণ জনপ্রিয় এ লেখকের এ পর্যন্ত ২৪টি বই প্রকাশিত হয়েছে। ‘দুই দুগুণে পাঁচ’ শিরনামে বাস্তব অসঙ্গতি তুলে ধরে সংবাদপত্রে তাঁর রম্য লেখা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন অনুষ্ঠানে অসাধারণ বক্তব্যের জন্যে বিখ্যাত ছিলেন।

তাঁর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি ড. এ কে আব্দুল মুবিন, সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাস্টের চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও সেক্রেটারি জনাব জালাল আহমদ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, তিনি জীবদ্দশায় জালালাবাদ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা হিসাবে সমাজ কল্যাণে এবং শিক্ষায় যে অবদান রেখেছেন তা মানুষ চিরদিন স্মরণ রাখবে। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code