শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলের ৭টি ইউনিয়নে জাতীয় শোক সভা করলো আওয়ামী লীগ

Coder Boss / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

Manual2 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

Manual7 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে পৃথকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ। ১৫ আগস্ট থেকে শুরু করে ২৯ আগস্ট পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়। ইউনিয়ন সমূহ হলো- তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দামিহা, দিগদাইড় ও তাড়াইল-সাচাই সদর ইউনিয়ন।
সর্বশেষ শোক দিবস পালন করে উপজেলার দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগ। গত ২৯ আগস্ট বেলা ২টার সময় দিগদাইড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যােগে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, গোলাম মোস্তুফা’র সভাপতিত্বে ও দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা হাজী দেলোয়ার হোসেন ফুলমিয়া ও স্থানীয় নেতৃবৃন্দ।
আজিজুল হক ভূঁইয়া মোতাহার বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পিছনে ফেলে দিয়েছে ৭১-এর শত্রুরা। রাতের অন্ধকারে ক্ষমতায় বসে বেইমানরা শুধু লুটপাট করেছে। বেইমান মোস্তাক বঙ্গবন্ধুর সঙ্গে সবচেয়ে বেশি বেইমানি করেছিল। এখনও এই দেশে কিছু মোস্তাক বাহিনী আছে। তারা পাকিস্তানের প্রেতাত্মা, রাজাকার আলবদরের বংশধর। তারা কখনও নৌকায় ভোট দেয় না। এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে এবং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code