শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ১০ লক্ষ টাকা জরিমানা

Coder Boss / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধি:

Manual6 Ad Code

তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটার পাড়কেটে ও নির্ধারিত সীমানার বাইরে হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ টি মামলায় ১৮ জনকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং ২ জনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

Manual7 Ad Code

মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবীরের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ডালারপাড়, ঘাগটিয়া, জাঙ্গালহাটি, বিন্নাকুলি ও ঘরকাটি এলাকায় জাদুকাটা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন ও নদীর পাড়কাটা বন্ধকরণে টাস্কফোর্সের অভিযান চালায় । টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে নদীতে নির্ধারিত সীমানার বাহির হতে নদীর পাড় কেটে বালু উত্তোলন এবং ইঞ্জিন চালিত সেভ মেশিন লাগিয়ে বালু উত্তোলন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০টি মামলায় ১৬ জন অভিযুক্ত ব্যক্তিকে মোট ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জাদুকাটা নদীর অনুমোদন বিহীন স্থান থেকে বালু উত্তোলনের দায়ে আরো ২টি মামলায় ২ জনকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। এবং জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়। টাস্কফোর্সের অভিযানে জব্দকৃত সেভ মেশিনগুলো এ সময় বিনষ্ট করা হয়।

এর বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবীর বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code