শিরোনাম
কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে ছাত্রীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে অপহরণকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

Coder Boss / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের তাহিরপুরে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার বিকাল ৪টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, বিদ্যালয়টির প্রাঙ্গনে অনু্ষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, সহকারী শিক্ষক আফজালুল হক, বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী রাইসা ইসলাম তাসিন, ৬ষ্ট শ্রেনীর ছাত্রী মেহেজাবিন আক্তার প্রমুখ।

মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা প্রশাসনের কাছে স্কুলের ছাত্রী অপহরণ চেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বাদাঘাট সরকারী কলেজ এসএসসি পরীক্ষার সেন্টার থেকে পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জাকির হোসেন ক্বারী মিয়ার ছেলে মাহমুদুল হাসান নাঈম (২১) এসএসসি পরীক্ষার্থীকে ঝাপটে ধরে অপহরণের চেষ্টা করে। এ সময় ছাত্রী চিৎকার করলে এলাকাবাসী ও অন্যান্য শিক্ষার্থী এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং নাঈমকে আটক করে। পরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশের হাতে নাঈমকে তুলে দেয়। এবং সে দিন (মঙ্গলবার) রাতে ছাত্রীর পিতা তাহিরপুর থানায় নাঈমকে প্রধান আসামী করে মোট ৬ জনের বিরোদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করে। বুধবার এই মামলায় নাঈমকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code