শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে ৭ইউনিয়নে নৌকা পেলেন যারা

Coder Boss / ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

Manual3 Ad Code

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-

আগামী ৭ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য মতে যারা নৌকার মনোনয়ন পেয়েছেন, তারা হলেন- শ্রীপুর উত্তর ইউনিয়নে সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবুল খায়ের, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, বড়দল উত্তর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, বড়দল দক্ষিণ ইউনিয়নে বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম, বাদাঘাট ইউনিয়নে বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক সুজাত মিয়া, তাহিরপুর সদর ইউনিয়নে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জি শামীম, বালিজুরী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান।

Manual7 Ad Code

সপ্তম ধাপে ইউপি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২জানুয়ারি। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ১৫জানুয়ারি, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১৮জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২১জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হবে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code