শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে ২০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ

দেলোয়ার হুসেন / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

বা‌নিয়াচং প্রতিনিধিঃ

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

হবিগঞ্জের বানিয়াচংয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
দেশের শীর্ষ শিল্পগোষ্টী বসুন্ধরা গ্রæপের পক্ষ থেকে উপজেলার অসহায় হতদরিদ,অসহায়,ছিন্নমূল ২‘শ জন লোককে কম্বল প্রদান করা হয়।
শনিবার(১৫ জানুয়ারী) সকাল ১১টায় স্থানীয় রাজবাড়ী চত্বরে কালের কন্ঠ শুভসংঘের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্টিত হয়।
রোদহীন শীতের সকালে শীত উপেক্ষা করে নতুন কম্বলের উষœতা পেতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নানান বয়সের নারী-পুরুষ।
বৃদ্ধ খাইরুন্নেছা বিবি(৭০) বলেন চার ছেলে সবাই আলাদা থাকে।
এই বয়সে নিজের ছেলেরা খবর নেয়না। এই শীতের মধ্যে একটুখানি আরাম হবে এই কম্বল পাওয়াতে। যারা দিয়েছেন তাদের জন্য দোয়া করমু আল্লাহর কাছে। তারার যেন ভালো হয়।
অসহায় বৃদ্ধ জাহের আলী বলেন, বাবার যে শীত লাগে এইডা মনে হয় ছেলে মেয়েরা ভূলে গেছে। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন যারারে চিনি না তারা আমরার লাইগা কম্বল পাঠাইছেন আল্লাহ তুমি হেরার ভালো কইরো।
কম্বল নিতে আসা পঙ্গু মানিক উল্লা বলেন, পা ভেঙ্গে অসুস্থ হয়ে অসহায় অবস্থায় দিন কাটাইতেছি। কেউ খবর নেয়না।
হুনছি বড় কোম্পানীর মালিক সাব আমারার মত মানুষের লাইগা কম্বল পাঠাইছেন। আল্লাগো তুমি ওই মালিক সাবের ভালো কইরো।
শুভসংঘ বানিয়াচং উপজেলা কমিঠির সভাপতি ইফতিখার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাউছার আহমেদ শিহাবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান উর্মি,কালের কন্ঠ হবিগঞ্জ জেলা প্রতিনিধি এডঃ শাহ ফখরুজ্জামান,সাবরেজিষ্ট্রার মোস্তফা ইসমত কামাল পাশা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,সাবেক ছাত্রনেতা এডঃ মুর্শেদুজ্জামান লুকু,কালের কন্ঠ বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া,বানিয়াচং প্রেসক্লাব সাধারন সম্পাদক খলিলুর রহমান,শুভসংঘ হবিগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক আফজল হোসাইন রনি,সাংগঠনিক সম্পাদক আইজেল নিহান শাহনূর শাহ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,ফাহিম খান।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হক মামুন,আজমল হোসেন,আশিকুল ইসলাম,আনোয়ার হোসেন,ফরহাদ হোসেন সুমন,জুয়েল আহমেদ, দেওয়ান সাইফুর রাজা সুমন,নূরুল ইসলাম,আক্তার হোসেন আলহাদী,শাহ সুমন,আলমগীর রেজা,হৃদয় খান,সেবুল,বদরুল লস্কর,এসকে রাজ,দেলোয়ার হোসেন,সাব্বির চৌধুরী,তাপস হোম
বানিয়াচং শুভসংঘের স্বেচ্ছাসেবী হুমায়ূন শাহ,আশিকুর রহমান রাসেল, ন্ইাম উদ্দিন,শেখ রাব্বী,রেহাজুল, রাতুল,শাকিব,আকরাম,শান্ত,রেদোয়ান আহমেদ,মোঃ জোহাদ প্রমূখ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code