শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নোয়াখালী নার্সিং কলেজের ৯১জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত

আহসান হাবীব / ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

নোয়াখালী স্টাফ  রিপোর্টারঃ-

Manual3 Ad Code

নোয়াখালী নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ৯১জন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়ার পরই শ্রেণি কক্ষে ক্লাস নেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এর পরিবর্তে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানিয়েছেন, গত সোমবার থেকে জেলার নোয়াখালী নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ৯১জন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। একজন শনাক্ত হওয়ার পরই সবার করোনা টেস্ট করালে আরো ৯০জন শিক্ষার্থীর করোনা রিপোর্ট পজেটিভ আসে।

নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর (ইনচার্জ) খালেদা খানম জানান, গত ৩ জানুয়ারি থেকে ৭দিনের ছুটি নিয়ে শিক্ষার্থীরা বাড়িতে যায়। ছুটি শেষে বাড়ি থেকে শিক্ষার্থীরা কলেজে ফিরলে গত সোমবার আমি তাদের ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার পর দেখি কয়েক জন ছাত্রী কাশি দিচ্ছে। তখন আমি তাদেরকে বললাম তোমাদের কাশি দেখতেছি। কারো কি জ্বর আছে বা গলা ব্যাথা এমন কিছু আছে। তখন একজন শিক্ষার্থী আমাকে জানায় তার প্রচন্ড গলা ব্যাথা, জ্বরও আছে, আরো একজন জানায় তার দুই দিন থেকে জ্বর। বাকী শিক্ষার্থীরা জানায় তাদের কাশি আছে। তবে এ ছাড়া তেমন কোন সমস্যা নেই। তাৎক্ষণিক আমি দুইজন শিক্ষার্থীকে করোনা টেস্ট দেওয়ার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠাই। ওই দুইজনের মধ্যে একজনের করোনা পজেটিভ আসে। এর পরের দিন আরো ৫৫জন শিক্ষার্থী নমুনা পরীক্ষা দিলে তাদের মধ্যে ১১জনের করোনা পজেটিভ আসে। এরপর বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের কর্মকর্তারা কলেজে এসে বাকী শিক্ষার্থীদের নমুনা নিয়ে যায়। বৃহস্পতিবার হাসপাতাল থেকে জানানো হয় আরো ৮০জন শিক্ষার্থীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

ইনচার্জ খালেদা খানম জানান, করোনায় আক্রান্ত ৯১জন শিক্ষার্থীর ৮-১০জন শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে। এখনো ৮০শিক্ষার্থী কলেজের হোস্টেলে অবস্থান করছে। আক্রান্তদের মধ্যে রয়েছে, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স,ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এ দুটি ব্যাচের প্রথম বর্ষের ২৮ জন, দ্বিতীয় বর্ষের ৪০ ও তৃতীয় বর্ষের ২৩জন শিক্ষার্থী। আক্রান্ত শিক্ষার্থীদের শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও সবাই এখন অনেকটা ভালো আছেন। তাদের মধ্যে ১০জন বাড়িতে এবং ৮০জন শিক্ষার্থী কলেজ হোস্টেলে হোমকোয়ান্টাইনে রয়েছেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code