শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় করোনা উপসর্গে দুই জনের মৃত্যু, শনাক্ত ৬৫

Coder Boss / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা :

Manual3 Ad Code

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ১২৩ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। যা শনাক্তের হার ৫২ দশমিক ৮৪ শতাংশ। জেলায় বর্তমানে ৩৫৭ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৪৯ জন বাড়িতে ও বাকী ৮ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান।
মৃতরা হলেন, আশাশুনি উপজেলার নাছিমাবাদ গ্রামের মৃত বাবার উদ্দীনের পুত্র আব্দুল গফুর (৬০) ও সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের আছাদুলের স্ত্রী লাইলী খাতুন (৩০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এদিকে, সাতক্ষীরার প্রায় প্রতিটি ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি, কাশি ও জ¦র। অধিকাংশ মানুষ কোন পরীক্ষা ছাড়াই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code