শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

Coder Boss / ৬৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

Manual3 Ad Code

নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

Manual1 Ad Code

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আ’লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

Manual3 Ad Code

সোমবার (২১ ফেব্রুয়ারি )সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার অডিটোরিয়ামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও শহীদদের স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহবায়ক, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এইচ.এম খায়রুল আনম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহিতুল ইসলাম, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, বীরমুক্তিযোদ্ধা আবদুল মোবারক প্রমুখ।

এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক -কর্মচারী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্কুল, কলেজ, কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code