শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় ইউনিয়ন বি এন পির সম্পাদকের বিরুদ্ধে ছাত্রদলের কমিটি হতে জোর পূর্বক পদত্যাগ করানোর অভিযোগ

Coder Boss / ৬৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

বানারীপাড়া প্রতিনিধিঃ

Manual7 Ad Code

বরিশালের বানারীপাড়া উপজেলার কিছু ইউনিয়ন
ছাত্রদলের কমিটি হতে ছাত্রদলের নেতাকর্মীদের জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর ০২ নং ইলুহার ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক শাকিল আহম্মেদের বিরুদ্ধে। ০২ নং ইলুহার ইউনিয়নে ১৯ ফেব্রুয়ারী বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও সদস্য সচিব সোহাগের স্বাক্ষরিত বরিশাল জেলা দপ্তর হতে অনুমোদন কৃত ইউনিয়ন ছাত্রদলের কমিটির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরেফীনকে ডেকে নিয়ে ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক শাকিল আহম্মেদ জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করান বলে আরেফিন অভিযোগ করেন। পাশাপাশি বাইশারী ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি কাওসার, মইন ও রিমন তাদের পদ হতে পদত্যাগ করেন নি বলে তারা জানায়। আর এই পদত্যাগ পত্র কিভাবে আমলো তা তারা জানেন না বলে ও জানান। এদিকে বিভিন্ন সুত্র থেকে জানা যায় কতিপয় সিনিয়র নেতারা তাদের স্বার্থ হাসিলে জন্য দলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এমন পন্থা বেছে নিয়েছে। এ প্রসংগে বাইশারী ও সৈয়দকাঠির ছাত্রদলের নেতা কর্মীরা জানায় তারা বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞ। তারা যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন ছাত্র দলের কমিটি অনুমোদন দেয়ায় স্থানীয় জেলার নেতৃবৃন্দের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎে উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে এস সরফুদ্দিন সান্টুর হাতকে শক্তিশালী করতে কাধে কাধ মিলিয়ে সকল আন্দোলন সংগ্রামে কাজ করবে।’

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code