শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভূয়া সিআইডি ইন্সপেক্টর গ্রেফতার।

Satyajit Das / ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

অনলাইনে এক নারী ক্ষতিগ্রস্থ হওয়ার সংবাদের ফুটেজ ধরে রিপোর্টারের সাথে যোগাযোগ করে প্রতারক কামরুল। নারী নির্যাতন মামলার সেই বাদী’র নাম,ঠিকানা ও মোবাইল নাম্বার সংগ্রহ করে নিজেকে সিআইডি ইন্সপেক্টর মেহেদী হিসাবে পরিচয় দেয়। নিজেকে সিআইডি সাইবার এক্সপার্ট হিসেবে জানায়। মামলায় যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বাদীর কাছে আবির্ভুত হন ত্রাতা হিসাবে।

Manual5 Ad Code

মামলার আসামীপক্ষের সাথে যোগাযোগ করে এবং তাদের ভয়ভীতি দেখায়। আসামীকে মাদকের অন্য একটি মামলা দিতে হবে বলে বাদীকে হোয়াটসআ্যাপে অভিযোগের একটি ড্রাফ্ট পাঠায়, এরজন্য ৫০০০ টাকাও নেয় সে । আরেকজনকে ভূয়া এসপি হিসাবে সাজায় সে। তাকে দিয়ে বাদীর সাথে কথা বলায়। এতসব কার্যক্রম এবং যোগাযোগে বাদীর সাথে বেশ দ্রুততায় বিশ্বস্ততা অর্জন করে সে।

Manual3 Ad Code

নারী নির্যাতন মামলা প্রমাণ করার জন্য প্রতারক বাদীর কাছ থেকে কৌশলে ব্যক্তিগত সব ছবি ও ভিডিও নেয়। সরল বিশ্বাসে বাদী সিআইডি অফিসার ভেবে একান্ত গোপনীয় সকল ফুটেজ শেয়ার করে। ফুটেজ পেয়েই প্রতারকের কথাবার্তার ধরন এবং চেহার পাল্টে যায়। প্রতারক কামরুল এ কাজের বিনিময়ে মেয়েটির কাছে দুইলাখ টাকা এবং তার সাথে রাত যাপনের অফার দেয়। মেয়েটি অবশেষে বুঝতে পারে সে প্রতারকের পাল্লায় পড়েছে। ভূয়া আইডি খুলে বাদীর ছবি ভাইরাল করার হুমকি দেয়। রীতিমত ভয়াবহ চাপে রাখে মেয়েটিকে। মেয়েটির মাথায় আকাশ ভেঙ্গে পড়ার উপক্রম হয়। উপায়ন্তর না দেখে মেয়েটি মালিবাগ সিআইডি হেডকোয়ার্টার্সে সাইবার ক্রাইম ইউনিটে আসে। ইন্সপেক্টর মেহেদী নামের কাউকে খুঁজে পায়না সে। কান্নায় ভেঙ্গে পরে সে। এসময় এক সিনিয়র কর্মকর্তার নোটিশে এলে পুরো ঘটনা শুনে অভিযোগ নেয়া হয়। সিআইডি সাইবার পুলিশ সেন্টার বিষয়টি অনুসন্ধান করে। আসামীকে শনাক্ত করা হয়। গত ২৮.০২.২২ইং তারিখে সাইবার টীমের অভিযানে কুমিল্লা জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

জিজ্ঞাসাবাদে তার এ অপরাধের সাথে সংশ্লিষ্টতার সকল প্রমাণ পাওয়া যায়। ডিজিটাল আলামতের সুত্র ধরে জানা যায়,দীর্ঘদিন সে নিজেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে নানাজনের সাথে বিশেষ করে মেয়েদের সাথে প্রতারণা করে আসছিল। কখনো সে নিজেকে ডিজেএফআই র কর্মকর্তা বলেও অনলাইনে পরিচয় দিত।

প্রতারক কামরুল দুই দিনের রিমান্ডে সিআইডি হেফাজতে রয়েছে বলে ডেইলি সিলেট নিউজ24’কে বাংলাদেশ সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদ জানিয়েছেন। তিনি আরও বলেন,বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কাউকেই বিশ্বাস করা যাবেনা।নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজেদেরই সচেতন হতে হবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code