শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মাববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Coder Boss / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

Manual8 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

দেশের বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে নোয়াখালী স্বাস্থ্য বিভাগের দুর্নীতির খবর প্রকাশের জের ধরে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

Manual3 Ad Code

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন,দেশের আলোচিত সাংবাদিক সাগর-রুনি ও কোম্পানীগঞ্জের সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের অপেক্ষায় আজও প্রহর গুনছেন দেশের সাংবাদিকরা। হামলা ও মামলার বিচার না হওয়ায় দেশের চতুর্থ স্তম্ভের এ পেশা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সাংবাদিকরা আরো বলেন, নোয়াখালী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ফজলে এলাহী খাঁনের দুর্নীতির খবর প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনু খবর প্রকাশের পর ডা. ফজলে এলাহি খাঁনকে ওএসডি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে তার ব্যাপক দুর্নীতি ও স্বাস্থ্য বিভাগে লুটপাটের বিষয়ে দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। এ বিষয়ে খবর প্রকাশের পর ডা. ফজলে এলাহী খাঁন জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে গত (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার তার ব্যক্তিগত মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। হুমকিদাতার বিরুদ্ধে নোয়াখালী কোম্পানীগঞ্জ থানায় সাধারন ডায়েরি জিডি করেছিলেন সাংবাদিক ইকবাল হোসেন মজনু, এ ঘটনার সাত দিন অতিবাহিত হলেও দোষীকে আইনের আওতায় না আনায় গণমাধ্যম কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সাংবাদিকরা আরো বলেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে দেশের সকল সাংবাদিক যেকোন বিষয়ে ঐক্যবদ্ধ। শিগগিরই দোষীদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন তোহা। দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি আহসানুল আলম খসরু। daily observer উপজেলা প্রতিনিধি জাফর উল্যাহ পলাশ। দৈনিক সমকাল দাগনভূঞয়া প্রিতিনিধি ইমাম হাসান কচি। দৈনিক গণকন্ঠ কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিনিধি বেলায়েত হোসেন বেলাল । দৈনিক অগ্রসর নোয়াখালী প্রতিনিধি এম এস আরমাান ।

Manual4 Ad Code

এছাড়াও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি তবিবুর রহমান টিপু। দৈনিক আমার সংবাদ কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ওয়াহিদুর রহমান। দৈনিক স্বদেশ বিচিত্রা কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এম.এ রহমি।দৈনিক গনমুক্তি কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন খান প্রমূখ।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code