শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে শফিক চৌধুরীকে ফের মনোনয়ন দেয়ার দাবি

Coder Boss / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

Manual6 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি হচ্ছে মানুষের সেবা করা। আর সেই নীতিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হওয়ার ফলে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান পেয়েছেন। জাতির জনকের আদর্শ মেনে চলার কারণে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে সততা ও নিষ্টার সাথে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন সরকারের মন্ত্রী-এমপিরা।

Manual2 Ad Code

তিনি রোববার (৬ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত গণসংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি¡ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত গণসংবর্ধণা অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরীকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের জোর দাবি জানান।

Manual2 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, নাজনীন হোসেন, উপদেষ্টামন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল সামছুল হক।

Manual5 Ad Code

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নেতা সিরাজুল ইসলাম রুকন।

গণসংবর্ধনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এমদাদ হোসেন নাঈম, গীতাপাঠ করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য এবং মানপত্র পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code