শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে বেসরকারি কোম্পানির পার্টনারশীপের ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

Coder Boss / ৬২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

Manual4 Ad Code

নাজমা খান আরজুঃ

Manual8 Ad Code

সিলেটে একটি বেসরকারি কোম্পানির ৪ পার্টনারের মধ্যে একা একজন ৬৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগ তুলেছেন বাকি ৩ পার্টনার। এ টাকা উদ্ধারে অভিযুক্ত পার্টনারকে উকিল নোটিশ পাঠানোর পাশাপাশি সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন বাকি ৩ জন।

Manual2 Ad Code

সিলেটে বেসরকারি কোম্পানির পার্টনারশীপের ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগঅভিযোগের ভিত্তিতে জানা গেছে, সিলেটে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটিসহ বিভিন্ন ধরনের কর্মী সরবরাহের লক্ষ্যে ২০১৮ সালে ‘যমুনা স্টাফ শেভ গার্ড সার্ভিসেস লিমিটেড’ নামে একটি ব্যবসায়ীক কোম্পানি গড়েন চারজন। কোম্পানির ৪ পার্টনার হলেন- নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ বাবুল, লালাদিঘীরপার এলাকার মছব্বির আলী খান ও আব্দুর রহিম মতছির এবং কাজলশাহ এলাকার মো. জাহাঙ্গীর আলম। এরপর ওই কোম্পানি সিলেটের শাবিপ্রবিতে সিকিউরিটি গার্ড সরবরাহ করে। তখন কোম্পানির আর্থিক সকল হিসাব-নিকাশের দায়িত্ব ছিলো জাহাঙ্গীর আলমের কাছে। কিন্তু শাবিতে সিকিউরিটি গার্ড নিয়োগের পর থেকে প্রাপ্ত টাকার কোনো হিসাব জাহাঙ্গীর বাকি ৩ পার্টনারকে দেননি। ফলে মোট ৬৮ লাখ ৮২ হাজার টাকা তার কাছে বাকি পার্টনারদের পাওনা পড়ে যায়। তারা এ টাকা চাইলে নানা টালবাহানা শুরু করেন জাহাঙ্গীর। এমতাবস্থায় জাহাঙ্গীরকে আর কোনো টাকা না দিতে শাবি প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছেন নুর মোহাম্মদ বাবুল, মছব্বির আলী খান ও আব্দুর রহিম মতছির। গত ৮ মার্চ তারা ডাকযোগে এ আবেদন পাঠান।

Manual5 Ad Code

সিলেটে বেসরকারি কোম্পানির পার্টনারশীপের ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

এছাড়াও বাবুল, মছব্বির ও মতছির গত ৬ মার্চ টাকা প্রদান মর্মে জাহাঙ্গীর বরাবরে একটি লিগ্যাল নােটিশ পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ৬৮ লাখ টাকা পাওনা থাকার কথা সম্পূর্ণ মিথ্যা। বরং আমি তাদের সঙ্গে জড়িয়ে আমার ৩টি দোকান বিক্রি করেছি, জীবনে প্রথমবারের মতো লোনগ্রস্ত হয়েছি। তাদের সঙ্গে ব্যবসা করে আমি এখন প্রায় দেউলিয়া। কারণ- ব্যবসায় আমি মোট ৩৫ লাখ ইনভেস্ট করেছি। তাদেরকে আমার টাকা দেওয়ার প্রমাণ আছে।

সিলেটে বেসরকারি কোম্পানির পার্টনারশীপের ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগতিনি বলেন, আমাকে উকিল নোটিশ দেওয়া হয়েছে, আমি আইনিভাবে এর জবাব দিবো।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code