শিরোনাম
তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় ১০ মাসে ৩৭৪ টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

Coder Boss / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২

Manual1 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো ৫৫টি মোবাইল উদ্ধার করে বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১ টায় জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার।

Manual8 Ad Code

পুলিশ সুপার মোস্তাাফিজুর রহমান বলেন, দেশে প্রথম হারানো মোবাইল উদ্ধারের পর মালিকের কাছে পৌছে দেওয়ার উদ্যোগ নেয় সাতক্ষীরা জেলা পুলিশ। যে উদ্যোগ দেখে ইতোমধ্যে বিভিন্ন জেলায় পুলিশ এ কার্যকক্রম শুরু করেছে। তিনি বলেন, মানুষকে সতর্ক করতে জেলা পুলিশ এ উদ্যোগ নিয়েছে। আইন অনুযায়ী মোবাই ফোন উদ্ধার করতে গেলে তার মালিক কে মামলা করতে হবে। পুলিশ মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনটি আদালতে প্রেরণ করবে। মালিক আদালত থেকে মোবাইল ফোনটি ফিরিয়ে নেবে। এই পক্রিয়ার মাধ্যমে একটি ফোন ফিরে পেতে অনেক সময়ের লাগে। যেকারণে সতর্কতার জন্য জেলা পুলিশ এমন উদ্যোগ নিয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি বিকাশে মাধ্যমে প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, ফেসবুকে প্রতারণাসহ সাইবার ক্রাইম নিয়ে কাজ করছে।
এসপি মোস্তাফিজুর রহমান বলেন, জেলা পুলিশ সার্বক্ষণিক আন্তরিক হয়ে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। মোবাইল উদ্ধারের পর কাগজপত্র যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। মোবাইল মালিকরা হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি। এতে জনগণের মাঝে পুলিশের প্রতি আস্থা দিন দিন আরও বাড়ছে।
অনষ্ঠিানে উদ্ধার হওয়া ৫৫টি মোবাইল ও ৫১ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান ইকবাল হোসেন, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমানসহ মোবাইল মালিকরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান ইকবাল হোসেন জানান, গত এপ্রিল মাস থেকে আমরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম শুরু করি। ইতোমধ্যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক সাড়া পেয়েছি। গত ১০ মাসে মোট ১ হাজার ৫৫ টি জিডির বিপরিতে ৩’শ ৭৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যার অনুমানিক মূল্য ১ কোটি টাকা। অনেক মোবাইল ফোন উদ্ধার চলমান রয়েছে। এছাড়াও বিকাশের মাধ্যমে চলে যাওয়া ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code