শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদি আরবে মিফতা সিদ্দীকি কে সংবর্ধনা

Coder Boss / ৬৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

আমিরুল ইসলাম সাহেদ:-

Manual2 Ad Code

সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিফতাহ্ সিদ্দিকীর সৌদি আরবে ওমরাহ পালন উপলক্ষে অবস্থান করায় এক সংবর্ধনা অনুষ্টান ৪ঠা এপ্রিল সোমবার আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির আহবায়ক আহমেদ আলী মুকিব।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, মিফতাহ্ সিদ্দিকী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তৃনমুল থেকে উঠে আসা একটি নাম। উনার মাধ্যমে সিলেট মহানগর বিএনপির কার্যক্রমে গতিশীলতা লক্ষ করা যায়।
তিনি আশাবাদ ব্যক্ত করেন মিফতাহ্ সিদ্দিকী সিলেট মহানগর বিএনপি তৃনমুল থেকে দল পরিচালনার মাধ্যমে বর্তমান সৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান করবেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই পৈশাচিক সরকারের বিরুদ্ধে গুম, খুন ও হত্যার তীব্র প্রতিবাদ চালিয়ে যেতে হবে। আপনাদের পাঠানো রেম্যিটেন্স সরকার আজ লুঠ করে নিয়ে যাচ্ছে, প্রতিটি মুহূর্তে বাংলাদেশে বঞ্চনার স্বীকার হতে হচ্ছে আমার প্রবাসী ভাই-বোনদের।
তিনি আরও বলেন, সৈরাচারের রাহুগ্রাস থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে আদিষ্ট করতে হবে। এতেই মিলবে মুক্তি, হবে সৈরতন্ত্রের অবসান।
সংবর্ধনা অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিম আঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।
সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সৌদি আরব শ্রমিক দলের উপদেষ্টা ও পশ্চিম অঞ্চল বিএনপির যুগ্ম আহবায়ক কেফায়েত উল্লাহ্ সহ বিএনপি, যুবদল ও শ্রমিক দল নেতৃবৃন্দ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code