শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে সাবেক মেয়রের বাসায় সন্ত্রাসী হামলায় মামলা দায়ের

Coder Boss / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

সিলেট নগরীর ছড়ারপার ও মাছিমপুরে এলাকার মধ্যে এ সংঘর্ষকালে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম বদরউদ্দিন আহমেদ কামরানের বাসায় হামলা ও ভাঙচুর চালানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে এই মামলা দায়ের করে কোতোয়ালি থানা।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী মাহমুদ জানান, এ ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। এখন পর্যন্ত দুপক্ষের কেউ মামলা দায়ের করেননি। তবে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কেউ আটক হয়নি।

উল্লেখ্য, নগরীর ছড়ারপার ও মাছিপুরবাসীর মধ্যে বুধবার রাতে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়েছেন। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবন।

বুধবার রাত পৌনে ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

Manual1 Ad Code

জানা যায়, মঙ্গলবার মোটরসাইকেল চালানো নিয়ে ছড়ারপাড় ও মাছিমপুরের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। এর জের ধরে বুধবার রাত পৌনে ৮টার দিকে মাছিমপুরের একদল সন্ত্রাসী ছড়ারপাড়ে এসে হামলা চালায়। এসময় তারা সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। এছাড়া মাছিমপুরের লোকজনের নিক্ষেপ করা ইটপাটকেলে ছড়ারপাড়ের কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

Manual4 Ad Code

তবে অন্য একটি সূত্র জানিয়েছে, রাস্তার জায়গা নিয়ে কয়েকদিন ধরে ছড়ারপাড় ও মাছিমপুরের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে মঙ্গলবার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের উপস্থিতিতে বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোন সমাধান হয়নি। এর জের ধরে বুধবার উভয় পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code