শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়া থানায় অভিযোগ দেয়ায় নিরাপত্ত্বাহীনতায় ইউপি সদস্য সান্টু, স্বজনদের প্রতিপক্ষের হুমকি

Coder Boss / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

Manual3 Ad Code

বরিশাল প্রতিনিধিঃ

Manual3 Ad Code

বরিশালের বানারীপাড়ায় ইউপি সদস্যকে মারধর ও দোকান লুটপাতের ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় জীবন নিরাপত্ত্বাহীনতায় রয়েছে সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ইউনুচ সরদার সান্টু এবং তার স্বজনদের প্রতিনিয়ত প্রতিপক্ষের হুমকি সম্মুখীন হতে হচ্ছে। গত কাল আহত উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুচ সরদার সান্টুর স্ত্রী স্ত্রী কানিজ ফাতেমা স্বর্না বানারীপাড়া থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে এজাহার দিতে গেলে থানার মধ্যই অজ্ঞাত এক ব্যক্তি মোবাইলে তার ছবি ও কথা ধারন করতে ছিল। তখন বাদীর সন্দেহ হলে তার মোবাইল দেখতে চাইলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে বাদী স্বর্না জানায়। তিনি আরো অভিযোগ করেন শুধু তাই নয় নির্দোষ ইউপি সদস্যকে দেখতে যারাই স্বাস্থ্যকম্প্লেক্সে যায় তাদের এবং গতকাল আমার সাথে যে সকল মহিলারা থানায় এসেছিল তাদের স্বামীদের রাস্তায় বসে হুমকি ধামকি দিচ্ছে। আজ আমরা থানায় অভিযোগ দিয়েও নিরাপত্ত্বাহীনতায় ভূগতেছি। যেখানে একজন জনপ্রতিনিধির নিরাপত্ত্বা নেই সেখানে কিভাবে সাধারন মানু্ষের জীবনের নিরাপত্ত্বা থাকবে। ইউপি সদস্যদের পরিবারের দাবী সুষ্ঠ তদন্তে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আহত ইউপি সদস্যকে দেখতে গিয়ে এলাকার অনেক সাধারন জনগন কান্নাজনিত কন্ঠে বলেন আপনি আমাদের প্রতিনিধি, আজ আপনাকে এভাবে হেনস্তা করলো তাহলে আমরা সাধারন মানুষ কি করবো, আমাদের নিরাপত্ত্বা দিবে কে। এদিকে আহত ইউপি সদস্য জানান তিনি মারাত্মক ভাবে অসুস্থ। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। ডাঃ তাকে সিটিস্কান করাতে বলেছে।সেখানে বানারীপাড়া স্বাস্থ্য কম্প্লেক্স কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় কার ইশারায় হঠাৎ নাম কেটে ছারপত্র হাতে ধরিয়ে দেয়। পরবর্তীতে নানা নাটকীয়তায় পুনরায় ছারপত্র নিয়ে যায় এবং ভর্তি রাখে।
উল্লেখ্য গত শনিবার রাত সারে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজলাহার বাজারে ইউপি সদস্য ইউনুচ সরদার সান্টু নিজ দোকানে স্থানীয় সোহেলের সাথে সমিতির টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে নিয়ে আলোচনা করছিল। আলোচনার মাঝে তর্কাতর্কির সৃষ্টি হয়। কিছু বুঝে উঠার আগেই ইউপি সদস্য মো. ইউনুস সরদার সান্টুর উপর হাসান ও সোহেলসহ ২৫/৩০ জনের একটি বাহিনী হামলা চালায়। ইউনুসের ডাকচিতকারে তাকে উদ্ধারের জন্য মহিলা আ’ লীগ নেত্রী কাকলি বেগম, ইউনুসের মা আনোয়ারা বেগম সহ অনেকে আহত হয়। গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্য সান্টুু কে স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ইউপি সদস্যের স্ত্রী কানিজ ফাতেমা স্বর্না বাদী হয়ে ব্রাহ্মনকাঠি গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে সোহেল সরদার (২৫), ফারুক ঘরামীর ছেলে রাকিব ঘরামী, সাকিব ঘরামী (২২), শাজাহান ঢালির ছেলে সজিব ঢালি(২১) কবির মোল্লার ছেলে জান্নাত মোল্লা(২৩) মজিবরের ছেলে হাসান (২৫) সহ ২০/২৫ জনকে অজ্ঞাত নামা আসামি করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে আরো জানাযায় হামলাকারীরা মারধর করার পাশাপাশি দোকানের ক্যাশ বাক্সে থাকা ৩ লক্ষ ৮৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
অভিযোগের ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code