শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে ভারতীয় মোবাইল ফোনের চালানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ

Coder Boss / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ১০০টি ভারতীয় মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে সিলেট শহরতলীর পীরেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে সিলেট শহরতলীর পীরেরবাজারস্থ শাহ সুন্দর রেস্টুরেন্টের সামনে আটক করা হয়। তারা শুল্ক ফাঁকি দিয়ে বিক্রয়ের জন্য অবৈধভাবে মোবাইলগুলো পাচার করে এনেছে।

Manual4 Ad Code

আটক ব্যক্তিরা হলেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জির লেয়াকত মিয়ার ছেলে জাফর সাদেক জয় আলী (২২), একই উপজেলার বাউরভাগের ইসমাইল আলীর ছেলে আক্তার হোসেন (২২) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলার মৃত জমির আলীর ছেলে লিমন মিয়া (২৮)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরাণ (র.) থানা পুলিশের উপ-পরিদর্শক উত্তম রায় চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

Manual4 Ad Code

অভিযানে আটক হওয়া তিন ব্যক্তি একটি প্রাইভেট কারে করে ভারতীয় সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা থেকে অবৈধভাবে মোবাইল নিয়ে আসছিল। অভিযানে তাদের প্রাইভেট কার হতে একশতটি মোবাইল ফোন সেট জব্দ করে। এগুলোর বাজার মূল্য আনুমানিক সাড়ে বারো লক্ষ টাকা বলে জানায় পুলিশ। এছাড়াও তাদের ব্যবহৃত সিলভার রঙের এফ প্রিমিও প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

 

পুলিশ আরও জানায়, মোবাইল ফোন সেটগুলো অবৈধভাবে এনে সিলেট নগরীর করিমউল্লাহ মার্কেটের ব্যবসায়ী খাদিমপাড়ার আনোয়ার হোসেনের ছেলে শিপলুর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

Manual6 Ad Code

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোবাইল ফোন সেটগুলো বিদেশ থেকে আনার ঘটনায় বিশেষ ক্ষমতা মামলা দায়ের হয়েছে।

শাহপরাণ (র.) থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code