শিরোনাম
কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেটে রুহুল আমীন নামে ২২ বছর বয়সী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল নারীর,আহত স্বামী ও দুই সন্তান

Coder Boss / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২

Manual2 Ad Code

মো ফজলেরাব্বি,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

Manual2 Ad Code

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আয়রিন বেগম (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্বামী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ মে) রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ-চৌধুরাণী-রংপুর আঞ্চলিক সড়কের নাচনী ঘগোয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়রিন বেগম সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শাহীন মিয়া তার স্ত্রী ও দুই শিশু সন্তানসহ মোটরসাইকেলে রংপুরের বাসায় যাচ্ছিলেন। সুন্দরগঞ্জ-চৌধুরাণী আঞ্চলিক সড়কের নাচনী ঘগোয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলু বোঝাই ট্রাক সামনের দিক থেকেই ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আয়রিন বেগম, তার স্বামী শাহীন মিয়াসহ দুই শিশু সন্তান গুরুতর আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসানের গাড়ি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথেই আয়রিন বেগমের মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা চালকসহ ট্রাকটি জব্দ করে পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘চালকসহ ট্রাকটি থানায় আটকে রাখা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code