শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট নগরী সহ ১০ টি উপজেলা বন্যায় প্লাবিত

Coder Boss / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

Manual8 Ad Code

রাজা মিয়া:

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট নগরসহ পুরো জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুরমা নদী উপচে নগরেই হাঁটু সমান পানি হয়েছে। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি উঠছে। বন্যায় সিলেট জেলা ও মহানগরের প্রায় ১৫ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন।

Manual7 Ad Code

এসব মানুষের জন্য মোট ২১৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে ১৯৯টি জেলা প্রশাসন ও ১৬টি আশ্রয়কেন্দ্র সিলেট সিটি করপোরেশন খুলেছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জাগো নিউজকে বলেন, সিলেটে ও এর উজানে আগামী ২৩ জুন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Manual3 Ad Code

গত সোমবার (১৬ মে) দুপুর ১২টা থেকে সিলেট নগরের নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করে। মঙ্গলবার নগরের প্রায় অর্ধেকেরও বেশি এলাকা পানির নিচে চলে গেছে। দ্রুত পানি বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন।

বন্যার পানি বাড়া অব্যাহত থাকায় যত সময় যাচ্ছে ততই সিলেট নগরের নতুন নতুন এলাকার বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের নগরের ছড়ারপারস্থ বাসভবনসহ নগরের প্রায় ৬০ ভাগ বাসাবাড়ি ও দোকানে বন্যার পানিতে হাঁটুজল দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

Manual5 Ad Code

এ অবস্থায় মঙ্গলবার সিলেট সিটি করপোরেশন বন্যা দুর্গত নাগরিকদের জন্য ১৬টি আশ্রয়কেন্দ্র খুলেছে। গঠন করেছে দুটি মেডিকেল টিম। সিলেট নগরেই প্রায় তিন লক্ষাধিক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Manual4 Ad Code

নগর ঘুরে দেখা গেছে, লক্ষাধিক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। নগরের ছড়ারপার, কলাপাড়া, ডহর, শামিমাবাদ আবাসিক এলাকা, গোটাটিকর, সাদাটিক, শাপরাণ, সিলেট সার্কিট হাউস-তালতলা ভিআইপি রোডের তালতলা, কালিঘাট, বেতবাজার, তেরতন, শাহজালাল উপশরসহ প্রায় ৬০টি এলাকার বিভিন্ন পাড়ামহল্লার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

এছাড়া সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ ও সিলেট সদর, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জসহ পুরো জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

নগরের মধ্যে সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ার্ড হচ্ছে সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডের মসজিদে মসজিদে মাইকিং করে পানি বাড়ার বিষয়টি বলা হচ্ছে। বাসার জিনিসপত্র নিরাপদে রেখে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code