শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঠাকুরগাঁও ও ময়মনসিংহে হিন্দু ছাত্র মহাসংঘের বৈদিক পাঠশালা কার্যক্রম শুভারম্ভ।

সত্যজিৎ দাস / ৫৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
‘বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ’ ঠাকুরগাঁও জেলা শাখার পরিচালনায়,গন্ডাবাড়ী বাচোর শ্রী শ্রী গীতা বিদ্যা নিকেতন এর আয়োজনে ১৩ জুলাই রোজ বুধবার গন্ডাবাড়ী বাচোর শ্রী শ্রী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ১৭নং বৈদিক পাঠশালা ও ঠাকুরগাঁও জেলার ২নং বৈদিক পাঠশালার শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ কর্তৃক পরিচালিত ১৭ নং বৈদিক পাঠশালার নাম দেয়া হয় গন্ডাবাড়ী বাচোর শ্রী শ্রী কৃষ্ণ মন্দির বৈদিক পাঠশালা।

Manual2 Ad Code

উক্ত পাঠশালার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ(কেন্দ্রীয় কমিটি)-এর মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতী সৃষ্টি রায় রত্না। বিশিষ্ট সমাজসেবক ভূপেন চন্দ্র রায় সভাপতিত্বে শ্রী কলিন চন্দ্র রায় ও সুমন চন্দ্র রায় (এসপি) সঞ্চালনায় বৈদিক পাঠশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাণীশৈংকল ০৫ নং বাচোর ইউপি চেয়ারম্যান শ্রী জিতেন্দ্র নাথ বর্মন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটি,রাণীশংকৈল এর সভাপতি ছবি কান্ত রায় ও একই কমিটির সাধন বসাক এবং জেলা কমিটি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ,ঠাকুরগাঁও এর যুগ্ম আহবায়ক মিলন রায়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে ঠাকুরগাঁও, রাণীশংকৈল ০৫ নং বাচোর ইউপি নির্বাচন এর সকল পদপ্রার্থীবৃন্দরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ(কেন্দ্রীয় কমিটি) এর মুখপাত্র রনি রাজবংশী ডেইলি সিলেট নিউজ’কে জানান,এর আগে গত ০৯ জুলাই হিন্দু ছাত্র মহাসংঘ কর্তৃক পরিচালিত ১৬নং বৈদিক পাঠশালা ও ময়মনসিংহ জেলার ১ নং বৈদিক পাঠশালা শুভ উদ্বোধন করা হয়। ময়মনসিংহের ভালুকা উপজেলায় শ্রী শ্রী রাধাগোবিন্দ হরিসভা মন্দির বৈদিক পাঠশালাটি বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ (ভালুকা উপজেলা শাখা) পরিচালনা করবে।এছাড়াও আমাদের সবগুলো বৈদিক পাঠশালা আমাদের হিন্দু ছাত্র মহাসংঘ দ্বারা খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে,আশাকরি খুবই দ্রুত বাংলাদেশের প্রতিটি অঞ্চলে শ্রীমদভগবদগীতা’র শিক্ষার আলো দ্রুত পৌঁছাতে সক্ষম হবো। ১-১৭ নং বৈদিক পাঠশালা স্থাপন করতে যে ও যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাদের সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সকল বিদ্যার্থীদের জন্য হিন্দু ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা জানাই।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code