শিরোনাম
ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: দিলোয়ার সভাপতি, সুজন সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে ৮ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, পুরস্কৃত ৭৪০ জন ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে দুই মাসের আয়োজন, অংশ নেয় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা শুরু হলো, কিন্তু শেষ হলো ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা তাড়াইলে ১৮ মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমায় চলছে রংতুলির শেষ আঁচড় কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেটে রুহুল আমীন নামে ২২ বছর বয়সী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

SATYAJIT DAS / ৫৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

সিলেট স্পোর্টস ডেস্ক:
চার ম্যাচের তিনটিতে জয় ও একটিতে ড্র করে ১০ পয়েন্ট পেয়ে গ্রুপসেরা হয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করলো লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। মালদ্বীপের হারে ফাইনালে বাংলাদেশের সঙ্গে লড়াই হবে স্বাগতিক ভারতের।

বয়সভিত্তিক সাফ ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের শুরুটা জয়ের মাধ্যমেই হয়েছিলো বাংলাদেশের।
প্রথম ম্যাচঃ- শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোল ব্যবধানে জিতেছিলেন পল থমাস স্মলির শিষ্যরা।

দ্বিতীয় ম্যাচঃ- দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

তৃতীয় ম্যাচঃ- তৃতীয় ম্যাচে মালদ্বীপকে পাত্তাই দেয়নি লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। মিরাজুলের হ্যাটট্রিকে ওইদিন দ্বীপ রাষ্ট্রটির অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।

Manual3 Ad Code

চতুর্থ ম্যাচঃ- একটানা তিন ম্যাচের জয়ের দেখা পাওয়া বাংলাদেশ দল চতুর্থ ম্যাচেও জয়ের লক্ষ্যে খেলতে নামে। অন্যদিকে ফাইনালে উঠতে জয়ের কোনো বিকল্প ছিল না নেপালেরও। তাই ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই।

এরপর দ্বিতীয়ার্ধে দু’দলই আরও বেশি গোছানো খেলা খেলতে থাকে। তবে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ১-০ গোল ব্যবধানে এগিয়ে থেকেই খেলা শেষি করতে যাচ্ছিলো স্মলির শিষ্যরা। কিন্তু ম্যাচের ফিরতে আপ্রাণ চেষ্টা চালানো নেপালে নির্ধারিত সময়ের আগে গোলটি পরিশোধ করতে সক্ষম হয়। ফলে ১-১ গোল ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

Manual4 Ad Code

অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করা ভারত পরে আর পথ হারায়নি। টানা তিন জয় তুলে নিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে তারা।ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে মঙ্গলবার (০২ আগষ্ট) রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। ৮৯তম মিনিটে গুরকিরাত সিং ম্যাচের ভাগ্য গড়ে দেন এবং ৬ পয়েন্ট পেয়ে পিছিয়ে পড়া ভারত এখন ৯ পয়েন্ট পেয়ে ফাইনাল নিশ্চিত করলো।

এর ফলে গ্রুপপর্বের সব ম্যাচ শেষে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ফাইনালে উঠল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এদিকে মালদ্বীপকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থান নেপালের।

আগামী শুক্রবার (০৫ আগষ্ট) শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। চলতি আসরে এ পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। গত আসরের হারের প্রতিশোধ নেওয়ার উপলক্ষও পাচ্ছে স্মলির দল। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া আসরের ফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

Manual8 Ad Code

 

সিলেট নিউজ/এসডি/স্পোর্টস ডেস্ক

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code