শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দীর্ঘ ২৭ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশন স্থাপিত

মোঃআলমগীর / ৫০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

দীর্ঘ ২৭ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশন স্থাপিত হলেও ঢাকায় অদ্যবদি দক্ষিণ আফ্রিকার দুতাবাস তো দুরের কথা, একটি কনস্যুলেট অফিসও স্থাপিত হয় নি।

ফলে দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা, লেসুথো, সোয়াজিল্যান্ড, মোজাম্বিক, জাম্বিয়া সহ আফ্রিকার দেশগুলোতে বসবাসকারী লাখ লাখ প্রবাসীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষকরে ভিসা সহ দূতাবাসের কাজের জন্য এসব দেশের প্রবাসীদেরকে ভারতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনে যেতে হয়।

Manual5 Ad Code

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সরকার প্রতিবেশী দেশগুলোতে যেতে বাধ্যতামূলক করায় বাংলাদেশিরা বড় ধরনের ভোগান্তিতে পড়তে যাচ্ছেন। দিল্লি থেকে ভিসা রিনিউ এবং ট্রানজিট ভিসা গ্রহণের জন্য প্রবাসীদেরকে অধিক সময় ও অর্থ ব্যয় করতে হবে। ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করার পর ঢাকায় দক্ষিণ আফ্রিকার কনস্যুলেট স্থাপনের দাবী অধিক জোরালো হচ্ছে।

এছাড়াও দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের ভিসা জটিলতা ও বৈধ ভিসাধারীদের ভিসা চেকিং কিংবা অকে টু বোর্ডের জন্যও বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে হয় প্রবাসীদের। ঢাকায় দক্ষিণ আফ্রিকার দুতাবাস অথবা একটি কনস্যুলেট অফিস থাকলে প্রবাসীদের অনেক দুর্ভোগ ভোগান্তি পোহাতে হতো না।

Manual6 Ad Code

বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার সরকারের কাছে দুতাবাস স্থাপনের জন্য বারবার দুতাবাস স্থাপনের অনুরোধ করলেও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র দপ্তর হচ্ছে হবে বলে সময় পার করে যাচ্ছে।

Manual5 Ad Code

গতবছর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড একে মোমেন দক্ষিণ আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ড, নালেদী পান্ডোরের সাথে বৈঠক করে দুতাবাস স্থাপনের অনুরোধ করলে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে একটি কনস্যুলেট অফিস স্থাপনের কথা বলা হয়। কিন্তু আজ এক বছর পার হলেও ঢাকায় কনস্যুলেট অফিস হয় নি। দীর্ঘ সময় পরও ঢাকায় দুতাবাস কিংবা কনস্যুলেট অফিস না হওয়ার ব্যর্থতা আসলে কোথায়?

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code