শিরোনাম
হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাত ১টায় কাতারের দোহায় পোল্যান্ডের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা

Coder Boss / ৫৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচটি অঘোষিত ফাইনালের মতোই। দুই দলের সামনেই আজ  বড় সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগাতে পোল্যান্ডের জয়ের পরিবর্তে ড্র করলেও চলবে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আর্জেন্টিনার জয়ের বিকল্প নেই।

আর্জেন্টিনা যদি আজ হেরে যায় বা পোল্যান্ডের সঙ্গে ড্র করে তখন গ্রুপের অন্য ম্যাচ সৌদি আরব-ম্যাক্সিকোর দিকে তাকিয়ে থাকতে হবে লিওনেল মেসিদের।

সব কথার শেষ কথা হলো আজ রাত ১টায় কাতারের দোহায় পোল্যান্ডের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। এই ম্যাচে মেসিরা হেরে গেলে তাদের ভাগ্য টিকে থাকবে যদির ওপর। তবে জিতে গেলে সোজা চলে যাবে নকআউট পর্বে।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে হিসেব কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা।

Manual3 Ad Code

তাই পোল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার একাদশেও আসতে পারে পরিবর্তন। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনা রক্ষণভাগে যে চারজনকে খেলিয়েছিল তারা হলেন রাইটব্যাক নাহুয়েল মলিনা, লেফটব্যাক নিকোলাস তালিয়াফিগো, দুই সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি।

Manual6 Ad Code

সৌদির বিপক্ষে পরাজয়ের পর মেক্সিকো ম্যাচে বদলে ফেলা হয় আর্জেন্টিনার তিন ডিফেন্ডারকে। শুধু নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখেন। লেফটব্যাকে আসেন মার্কাস আকুনিয়া, রাইটব্যাকে গঞ্জালো মন্তিয়েল ও সেন্টারব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, আজও মন্তিয়েল-মার্তিনেজ-ওতামেন্দি-আকুনিয়া এই চার ডিফেন্ডারের ওপরই আস্থা রাখবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।

Manual7 Ad Code

মাঝ মাঠে প্রথম ম্যাচের একাদশে ছিলেন রদ্রিগো দি পল-লিয়ান্দ্রো পারেদেস-পাপু গোমেজ। পরের ম্যাচে দি পলকে রেখে বদলে ফেলা হয় বাকি দুজনকে। পারেদেস ও গোমেজের জায়গায় আসেন গুইদো রদ্রিগেজ ও আলেক্সিস ম্যাক আলিস্টার। তবে ওই ম্যাচেই গুইদো রদ্রিগেজের বদলি নেমে গোল করেছিলেন এনজো ফার্নান্দেস।

টিওয়াইসি স্পোর্টসের খবর, পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই খেলতে পারেন এনজো ফার্নান্দেস। সেক্ষেত্রে হয়তো বেঞ্চে বসে ম্যাচ শুরু করবেন গুইদো রদ্রিগেজ। ম্যাক আলিস্টার থাকতে পারেন শুরু থেকেই।

Manual6 Ad Code

আক্রমণভাগে যথারীতি আনহেল দি মারিয়া-লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজই খেলবেন। তবে মার্তিনেজের বদলি হিসেবে হুলিয়ান আলভারেজ নামতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। গোলপোস্টে দিবু মার্তিনেজ থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code