শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইল থানায় ওপেন হাউজ ডে-২০২২ অনুষ্ঠিত

Coder Boss / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ

“পুলিশ‌ই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ মঙ্গলবার কিশোরগঞ্জের তাড়াইল থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে-২০২২।

জানা যায়, ২০ ডিসেম্বর/২২ (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় তাড়াইল থানার অফিসার ইনচার্জ জনাব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে তাড়াইল উপজেলার গণ্যমান্য ও জনসাধারণ ব্যক্তিদেরকে নিয়ে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার), পুলিশ সুপার, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তাড়াইল, লুবনা শারমিন, উপজেলা নির্বাহী অফিসার, তাড়াইল, একেএম শাহীন মন্ডল, সহকারী পুলিশ সুপার, করিমগঞ্জ সার্কেল, কিশোরগঞ্জ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আজিজুল হক ভূঁইয়া মোতাহার, সভাপতি, তাড়াইল উপজেলা আওয়ামীলীগ, আব্দুল হাই, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ তাড়াইল, গিয়াস উদ্দিন লাকি, সাধারণ সম্পাদক, তাড়াইল, একেএস জামান সম্রাট, সদস্য, জেলা পরিষদ কিশোরগঞ্জ, আবু জাহেদ ভূঁইয়া, চেয়ারম্যান ১নং ধলা ইউনিয়ন পরিষদ, ইকবাল হোসেন তারিক, চেয়ারম্যান ২নং রাউতি ইউনিয়ন পরিষদ, আফরোজ আলম ঝিনুক, চেয়ারম্যান ৩নং ধলা ইউনিয়ন পরিষদ, এমদাদুল হক রতন, চেয়ারম্যান ৪নং ধলা ইউনিয়ন পরিষদ, সাঈম দাদ খান নওশাদ, চেয়ারম্যান ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ, নূর শরিফ উদ্দিন জুয়েল, সাবেক চেয়ারম্যান ২নং রাউতি ইউনিয়ন পরিষদ, সাজেদুর রহমান মিল্টন, সাবেক চেয়ারম্যান ৩নং ধলা ইউনিয়ন পরিষদ, হুমায়ুন কবির ভুঁইয়া, সাবেক চেয়ারম্যান ৫নং দামিহা ইউনিয়ন পরিষদ, তাছাড়া স্থানীয় ইউপি সদস্যগণ, বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকার সাংবাদিকসহ এলাকার জনসাধারণ বৃন্দ।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত প্রত্যেক ব্যক্তিদের নিজ নিজ মতামত প্রকাশ করার জন্য বলা হয়। মত প্রকাশের সময় সকলেই মাদক, জুয়া, বাল্য বিবাহ, সন্ত্রাস, ইপটিজিং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে লুডু ও জুয়া খেলা যায় এমন গেমস দিয়ে যারা জুয়া খেলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়। উপজেলার যেসব রাস্তায় মাদক কেনা-বেচা বা যাতায়াত হয় সেসব রাস্তায় চেক পোস্ট বসানোর জন্য দাবি জানানো হয়।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন জনগণ সচেতন হলে পুলিশকে কাজ করতে সহজ হয়। তিনি আরো বলেন, মাদক, জুয়া, বাল্য বিবাহ, সন্ত্রাস, ইপটিজিং এর বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্সে আছে। যেখানেই মাদকের গন্ধ পাওয়া যাবে সেখানে পুলিশের অভিযান চলবে। তিনি বলেন, সরকার কর্তৃক কঠোর নির্দেশনা দেওয়া আছে মাদকমুক্ত দেশ গড়তে হবে। তাছাড়া তাড়াইল থানার পুলিশদেরকে বিভিন্ন কৌশলগত ভাবে এসব অন্যায় দমন করার তাগিদ দেন। এছাড়াও তিনি রেজিস্টেশন বিহীন মটর সাইকেলকে আটক করতে ওসিকে নির্দেশ দেন। সেই সাথে ইপটিজিং রোধ করতে তিনি উপস্থিত নারীদের বিভিন্ন উপদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code