শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে সিসা তৈরির অবৈধ কারখানা, হুমকিতে পরিবেশ

Coder Boss / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

মোঃ রাজু শিকদার তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে একটি অবৈধ কারখানায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছে। উপজেলার জাওয়ার ইউনিয়ন হিজলজানী এলাকায় কারখানাটির অবস্থান। এই জায়গাটি ভ্রমণ পিপাসুদের খুবই পছন্দ। বিশেষ করে বর্ষাকালে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে। এলাকায় মিনি কক্সবাজার খ্যাত এই পর্যটন স্থানটি আজ হুমকির মুখে। এই কারখানার কারণে ব্যাটারির অ্যাসিডের প্রকট গন্ধে স্থানীয় লোকজন অতিষ্ঠ। কারখানা থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। সম্প্রতি উপজেলার মেছগাও গ্রামে বেশ কয়েকটি দুগ্ধ গাভী মারা যায়।

Manual3 Ad Code

কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইত তাহরীম সৌরভ বলেন, এটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর, যা ধীরে ধীরে ক্যান্সার সৃষ্টি করে। আমরা উপজেলা প্রশাসনের সহায়তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন বলেন, ব্যাটারির বর্জ্য পুড়িয়ে সিসা তৈরি করলে তা আশপাশে থাকা মানুষের শরীরে পয়জনিং (রক্তকণিকা ও মস্তিষ্কের কোষ ক্ষতি করা) সৃষ্টি করে। এর ফলে মানসিক বিকৃতি, রক্তশূন্যতা ও মস্তিষ্কের ক্ষতিসাধন হতে পারে।

Manual2 Ad Code

কারখানাটির পাশেই দৈনিক বাজার ও বসতবাড়ি। সরকারি প্রাথমিক বিদ্যালয়। কারখানা–সংলগ্ন রয়েছে বেশ কয়েকটি বসত ঘর যারা সিসার বিষাক্ত ধোয়ার কারনে রাতে ঘুমাতে পারছে না।

Manual2 Ad Code

বুধবার সরেজমিন দেখা যায়, কারখানার ভেতরে শ্রমিকেরা কাজ করছেন। কেউ পুরোনো ব্যাটারির ওপরের অংশ খুলে প্লেট (ব্যাটারির ভেতর থাকা পাত) বের করছেন। কেউ ব্যাটারি থেকে অ্যাসিড বের করে সংরক্ষণ করছেন। শ্রমিক বেলাল জানান, চুল্লির মধ্যে কাঠ ও কয়লায় অ্যাসিড মিশ্রিত ব্যাটারির বর্জ্য বা প্লেট সাজানো হয়। এরপর আগুন ধরিয়ে দিলে তা গলতে থাকে। একই সঙ্গে বৈদ্যুতিক পাখা থেকে বাতাস দেওয়া হয়। এভাবে বিভিন্ন প্রক্রিয়ায় সিসা তৈরি হয়। পুরোনো ব্যাটারি থেকে প্লেট খুলে তিনি টনপ্রতি ৫০০ টাকা মজুরি পান। এই কাজ করতে তাঁর কোনো সমস্যা হয় না।

Manual7 Ad Code

কারখানার ব্যবস্থাপক জানান, এক রাতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ কেজি সিসা হয়। এ জন্য প্রায় দেড় টন ব্যাটারির প্লেট লাগে। ব্যাটারির ওপরের অংশ প্লাস্টিক দ্রব্য তৈরিতে কাজে লাগে, যা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন তাঁরা। উৎপাদিত সিসা তাঁরা বাংলাদেশের বিভিন্ন চায়না ফ্যাক্টরিতে বিক্রি করেন।

শ্রমিকরা জানান এ কারখানার মালিক তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার, তবে আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার এ কারখানার সাথে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন বলেন, আমাকে কিছুদিন পূর্বে কয়েকজন সাংবাদিক জানিয়েছিল এখানে একটি সিসা কারখানা চলছে। সে প্রেক্ষিতে তাদের সতর্ক করা হয়েছিল। তারা আমাকে নিশ্চিত করে যে এখানে কাজ করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code