শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রবাসী’কে গুলি;নিহত এক।

Daily Sylhet News / ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

শাহপরান প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রদেশের ইস্ট লন্ডনের সমো নামক এলাকায় দুই ভাইকে গুলি করেছে সন্ত্রাসীরা। গতরাত (২৬ জানুয়ারী) আনুমানিক ১০টার দিকে ডাকাতির উদ্দেশ্যে বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারী দোকানের গ্রিল ভেঙ্গে ঢুকে অতর্কিত গুলি করে ডাকাতরা।

এসময় মোহাম্মদ রুবেল ও তার ভাই গুলিবিদ্ধ হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে রুবেল ঘটনাস্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন;ইন্নালিল্লাহি রাজিউন। এসময় গুরুতর আহত বড় ভাইকে হাসপাতালে নেয়া হয়; সেখানে তার চিকিৎসা চলছে। তাদের দেশের বাড়ি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার লক্ষীনগর গ্রামে। নিহত রুবেলের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে স্থানীয় কমিউনিটি নেতা আব্দুল মজিদ জানিয়েছেন।

Manual1 Ad Code

জানা যায়, ডাকাতরা দোকানের বাগলারের সাথে চেইন বেধে তাদের গাড়ি দিয়ে টান দিয়ে ভেঙ্গে দোকানের ভেতরে প্রবেশ করে। এমন দুঃসাহসিক হত্যাকান্ডের ঘটনাটি পরিকল্পিত কিনা তা এখনো জানা যায় নি। তবে এলাকাটি শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে;সেখানে তাৎক্ষণিক পুলিশ কিংবা সিকিউরিটি যাওয়া সম্ভব নয়। খুবই নির্জন এলাকায় ব্যবসা করে আসছিলেন রুবেল আহমেদ ও তার ভাই; যেখানে নিরাপত্তা ব্যবস্থা ছিলো অপ্রতুল।

Manual1 Ad Code

 

সিলেট নিউজ/আন্তর্জাতিক/এক্সক্লুসিভ.

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code