শিরোনাম
জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ একটি নিখোঁজ সংবাদ মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার শ্রীমঙ্গলে ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাওলানা মাদানীর উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও সুজাত আলী অপসারণের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

রনি মিয়া / ৫৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

বাংলাদেশে আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিবর্তনবাদ এর নামে পাঠ্যপুস্তকে ইসলামবিদ্বেষি এবং মুসলিম ইতিহাস বিকৃতি করে বিতর্কিত শিক্ষা ব্যবস্থা চালু করেছে। এই শিক্ষা ব্যবস্থার বিষয়ে কথা বলার কারনে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সুনাম ধন্য প্রিন্সিপাল ও গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুস সালাম আল মাদানী বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপপ্রচার বন্ধের জন্য এবং ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অযোগ্য দূর্বীতিবাজ অধ্যক্ষ আওয়ামীলীগ নেতা সুজাত আলী রফিকের অপসারণের দাবিতে যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে উদ্দ্যোগে গত ১৩ই ফেব্রুয়ারি রোজ সোমবার বিকাল তিন ঘটিকায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান এর পরিচালনায় শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলওয়াত করেন আসাদ আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি আশিকুর রহমান আশিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটির নেতা লোকমান আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল হোসেন, বিএনপি নেতা নুরুল ইসলাম মুদু মিয়া। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এই সরকার ফ্যাসিবাদ কায়েমের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও কোমলমতি শিশুদের মস্তিষ্ক বিনষ্ট করার লক্ষ্য পাঠ্যপুস্তকে বিতর্কিত শিক্ষা ব্যবস্থা চালু করে অকার্যকর শিক্ষা নীতি পরিচালনা করছে। বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় করণ করার লক্ষ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়োগ দিয়ে এক দলীয় বাকশাল কায়েম করতে চায়। প্রতিবাদ সভা থেকে একটাই দাবি উঠেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান সহ সক রাজনৈতিক নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি এবং মাওলানা আবদুস সালাম আল মাদানী সহ সকল আলেম উলামাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অযোগ্য দূর্বীতিবাজ অধ্যক্ষ সুজাত আলী রফিকের অপসারণের জোর দাবি জানানো হয়। এছাড়াও বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকে’র সহ সভাপতি আলী হোসাইন, সাবেক সভাপতি শামীমুল হক, এনবিসি ইউকের নির্বাহী সদস্য মো: আবু তাহের, মো:ইকবাল হোসেন, আব্দুল বাছিত, আলম আহমদ, মো:আমিনুল ইসলাম সফর, মো: ফান্টু, এস এম শামীম আহমদ, মো:আমিনুল ইসলাম, সাইদুজ্জামান তারেক, মানবাধিকার কর্মী রায়হান আহমদ, মিজানুর মিয়া,যুবদল নেতা সেলিম সরদার শওকত, মানবাধিকার কর্মী ইকবাল হোসেন, মাহফুজ আহমদ মুবিন, ফখরুল মিয়া প্রমূখ। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হিউম্যানিটি ক্লাব ইউরো বাংলা সভাপতি সৈয়দ মোজাক্কির আহমদ, কমিউনিটি নেতা শাহ জামাল, এনবিসি ইউকের নির্বাহী সদস্য মো: সোহেল আহমদ, মোহাম্মদ আলী, আলী উজ্জল, ফাহাদুজ্জামান, সুহেল আহমদ, মো: আমিনুর রহমান, রফিক আহমদ, শরিফ আহমদ (মোর্শেদ)
আব্দুল্লাহ আল জাবির, মাহমুদ হোসাইন, ফখরুল মিয়া, আশরাফুল আলম,মো:তারেকুল ইসলাম, মো: ফজল আহমদ, এম আশরাফ উদ্দীন, সানজিদা ইসলাম তমা, মো: আরাফাত রহমান, মো: শামীমুল হক, আলতাবুর রহমান, মো: রবিউল ইসলাম, এনামুল হক, আজিজুর রহমান চৌধুরী, মো; মাহফুজুর রহমান, সেবুল আহমদ, জয়নুর রহমান, মো: শফিউল আলম, জাহিদ আহমদ, তারেক হাসান, হুমায়ুন আহমদ, মো: জাকির আহমদ, মামুন আহমদ তালুকদার, নুরুল ইসলাম মাসুদ।
সভাপতির বক্তব্যে মুসলিম খান বলেন, মাওলানা আব্দুস সালাম আল মাদানী বৃহত্তর সিলেটের বিশিষ্ট আলেম তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি বলেন শুধু মাওলানা মাদানী নয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে আজ মানবাধিকার লুন্ঠন করছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে সকল রাজনৈতিক দলের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। এসময় মাওলানা আবদুস সালাম আল মাদানী উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও সুজাত আলী রফিকের অপসারণের জন্য গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ও গোবিনগর ফজলিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার সাবেক ছাত্ররা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code