শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্দা নামল এমসি কলেজ বইমেলার

মইনুল হাসান, আবির / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

মইনুল হাসান আবির:

সন্ধ্যা যখন ঘনিয়ে এলো তখনি মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি এনামুল ইমাম এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হলো এমসি কলেজে অনুষ্ঠিত তিন দিনব্যাপি ৫ম বইমেলা। আবারো প্রতীক্ষা শুরু একটি বছরের। পরের বছর আবার বইমেলার সঙ্গে দেখা হবে লেখক পাঠকের।

Manual7 Ad Code

২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সমাপ্তি হয় বইমেলা। গত তিনদিন মেলায় হয়েছে বই বিনিময়। সঙ্গে চলেছে মতের আদান-প্রদান, গান, কবিতা, নৃত্য, ডিবেট, পথনাটক, খাওয়া-দাওয়া, গল্প-আড্ডা এবং সেলফি। অনেকেই আবার এই বসন্তের আবহে মেলাতে ফিরে পেয়েছে অনেকদিন দেখা না হওয়া প্রিয় মানুষকে। অনেক কিছু নিয়ে এবার স্মৃতির মণিকোঠায় জায়গা করে নিয়েছে এমসি কলেজের এই বইমেলা।

Manual6 Ad Code

এর আগে গত রবিবার সকাল ১১ টায় ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আশরাফুল কবির। এমসি কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ (মুকপ) ৫ম বইমেলার আয়োজন করেন। শুরু থেকেই পাঠক-ক্রেতাদের পদচারণায় মুখর ছিল এমসি কলেজ বইমেলা প্রাঙ্গণ। এবারের মেলায় বই বিক্রিতেও খুশি প্রকাশকরা।

লেখক-প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে হাজির হয়েছিলেন পাঠকের সামনে। শেষদিনে শেষ মুহূর্তে ছিল বই কেনার মহোৎসব। মেলার সময় ফুরিয়ে যাবার পরও স্টলগুলোতে ছিল পাঠকের ভিড়। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে অনেকে এসেছিলেন মেলায়। ঘরে ফেরার সময় হাতে করে নিয়ে গেছেন বইভর্তি ব্যাগ।

৩ দিনব্যাপী বইমেলার সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, রোবার স্কাউট দল, একদল ফিনিক্স, মেটোসুর, এমসি কলেজ ছাত্রলীগ, মুরারিচাঁদ ডিবেট, বিএনসিসি, মৃত্তিকায় মহাকাল ইত্যাদি। শেষদিনে সংগঠনগুলোকে মুরারিচাঁদ কবিতা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

বইমেলার সমাপনী অনুষ্টানে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আশরাফুল কবির, প্রফেসর মো. হুমায়ুন কবির চৌধুরী, বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী, জনাব ফৌজিয়া আজিজ। মোহাম্মদ বিলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ।

সমাপনী বক্তব্যে সভাপতি এনামুল ইমাম বলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের পক্ষ থেকে একটাই দাবি মুরারিচাঁদ কলেজের সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়কে আরো গতিশীল করার জন্য এমসি ক্যাম্পাসে একটি মুক্তমঞ্চ বিশেষ প্রয়োজন। যার ফলে যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে আরো সহজলভ্য হয়ে উঠবে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা দৃড় বিশ্বাস খুব দ্রুত প্রশাসন এই বিষয়ের উপর নজর দিবেন।

Manual3 Ad Code

বইমেলায় এমসি কলেজ ছাত্রলীগের স্টল, নোভা বুক অ্যান্ড পাবলিশার্স, নির্বাচিত, রোদ্দুর প্রকাশনী, শৈলী, নাজমা বুক ডিপো, মারুফ লাইব্রেরী, মুরারিচাঁদ কলেজ স্কাউট গ্রুপ, পাপড়ি, সিলেটী বইপোকা, গাঙুড় প্রকাশনী এবং জাগরণের স্টল ছিলো।

মুকপের সাবেকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অসীম সরকার, লক্ষণ রায়, সুমন চন্দ্র পাল, আনোয়ার হোসেন, সজল মালাকার, মহসিন আলম, খালেদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন মুকপের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code