শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের তামাবিল স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যের উন্নতি ও স্বাভাবিক রাখতে সরকার সহায়ক পরিবেশ তৈরী করে দিয়েছে

Coder Boss / ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩

Manual6 Ad Code

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: আলমগীর বলেছেন, সিলেটের তামাবিল স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যের উন্নতি ও স্বাভাবিক রাখতে সরকার সহায়ক পরিবেশ তৈরী করেছে। সরকারী রাজস্ব আয় বৃদ্ধিতে ব্যবসায়ীদের সহযোগিতা করা প্রয়োজন।

Manual7 Ad Code

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের সবক’ঢি স্থলবন্দর-কে ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরী করে দেয়া হয়। প্রতিটি স্থলবন্দর কে আধুনিকায়ন করে নিমার্ণ করা হয়েছে। তামাবিল স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে তিনি ব্যবসায়ী সহ সবার সহযোগিতা কামনা করেন । তিনি বলেন, চলিত বছরে তামাবিল স্থলবন্দরের অবকাঠােমাগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। ব্যবসায়ীদের আমদানী-রপ্তানীকৃত মালামাল মজুদ রাখা ও পরিবহন সুবিধায় অবকাঠােমাগত উন্নয়ন করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে স্থলবন্দরের ৫ কিলোমিটার এলাকার মধ্যে আমদানীকৃত পাথর মজুদ রাখার বিষয়ে তিনি জানান, কাস্টমস অনুমতি দিতে পারে, তবে আমি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে করতে পারি। তামাবিল সীমান্তে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের পোর্ট নিমার্ণ কাজ প্রায় শেষ করেছ, আমরা আশা করি তাদের চেয়ে আরো উন্নত এবং ভালো মানের কাজ করে ব্যবসায়িক সুবিধা দিতে পারে।
গত ১২ মার্চ রোববার সকালে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন ও স্থানীয় ব্যবসায়ী এবং ষ্টেকহোল্ডার সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।
এতে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: সারোয়ার আলম,তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূইয়া, ৪৮ বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের উপ-কমিশনার সোলাইমান হোসেন, গোয়াইনঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, তামাবিল সংগনিরোধ’র অতিরিক্ত পরিচালক সুলতান মাহমুদ, তামাবিল সোনালী ব্যাংক শাখার ম্যানেজার ফাতেমা-তুজ-জোহরা, জাতীয় গোয়োন্দা সংস্থা এনএসআই’র সহকারী পরিচালক ইমরান হোসেন, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু মিয়া, সহ-সভাপতি হাজী মো: জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ওমর ফারুক, অর্থ সম্পাদক আব্দুল আহাদ,কার্যনিবার্হী কমিটির সদস্য জাকির হোসেন (আর্মি), আব্দুল করিম রাসেল, তামাবিল ইমিগ্রেশন (ইনচার্জ) এসআই রনু মিয়া, ব্যবসায়ী মো: শাহ রব, সৈয়দ শামীম আহমদ ও আনোয়ার হোসেন। এছাড়া
তামাবিল স্থলবন্দরের অন্যান্য স্টেক হোল্ডার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code