শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত ছাত্রলীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

Coder Boss / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

Manual3 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

বাংলাদেশ ছাত্রলীগ তাড়াইল উপজেলা শাখার নবগঠিত ছাত্রলীগ কমিটির নেতাকর্মীরা তাড়াইল উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে কিশোরগঞ্জ থেকে নবগঠিত তাড়াইল উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় পাঁচশত মোটরসাইকেল বহর নিয়ে তাড়াইল উপজেলা বালুর মাঠে অবস্থান করে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। নেতাকর্মীদের মধ্যে নবগঠিত তাড়াইল উপজেলা ছাত্রলীগ কমিটির নতুন সভাপতি ইসমাইল সিরাজী ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত আজহারুলের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এর পর তাড়াইল উপজেলা প্রশাসন, তাড়াইল উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

Manual7 Ad Code

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এ পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠনটি।

Manual6 Ad Code

১৯৪৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বৃহৎ এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। একই বছর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নামেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন ও এগারো দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের সরকারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল।

Manual2 Ad Code

ছাত্রলীগ সভাপতি ইসমাইল সিরাজী বলেন, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশের’ নেতৃত্ব দেবে ছাত্রলীগ, এটিই আমাদের সংকল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code