শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

Manual7 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

Manual7 Ad Code

বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি; তথ্য দিন সেবা নিন এই স্লোগান গুলোকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে চলছে বিট পুলিশিং কার্যক্রম। এরই ধারাবাহিকতায় শনিবার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা।

জনগনকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে নিয়মিত মনিটরিং করছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১৩ মে ২০২৩, শনিবার দামিহা ইউনিয়নে তাড়াইল থানা পুলিশ প্রশাসনের আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক রবীন্দ্র সরকারের উপস্থাপনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামিহা ইউনিয়ন পরিষদের জন-নন্দিত চেয়ারম্যান এ,কে মাইনুজ্জামান নবাব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য, এ,কে এস জ্জামান সম্রাট, তাড়াইল উপজেলা ভীট পুলিশিং সভাপতি, সাংবাদিক দেওয়ান ফারুক দাদ খান, দামিহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, নুরুল গনি ভূইয়া, আওয়ামিলীগের দামিহা ইউনিয়ন সভাপতি তাজুল ইসলাম কাজল, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

মত বিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে তাড়াইল থানা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code