শিরোনাম
আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আওয়ামিলীগ নেতা বাদল রহমানের মরদেহ উদ্ধার

Coder Boss / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩

Manual7 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

Manual6 Ad Code

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে কিশোরগঞ্জ পৌর শহরের চর শোলাকিয়া বেপারি বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় বাদল রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Manual5 Ad Code

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে পৌর শহরের চর শোলাকিয়া এলাকার বেপারি বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয় লোকজন কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। বাদল রহমান কিশোরগঞ্জে অনেকের পরিচিত মুখ হওয়ায় তার মরদেহটি সনাক্ত করতে কারো কোন সমস্যা হয়নি। এর আগে শনিবার রাত ৮ টার দিকে বাসা থেকে বের হয়ে যায় বাদল রহমান। রাতে আর বাসায় ফেরেননি। পরদিন রোববার সকালে পুকুরের পানিতে ভাসছিল বাদল রহমানের মরদেহ।

নিহতের বড় ভাই আতাউর রহমান খান মিলন জানান, বাদল রহমানকে কে বা কারা হত্যা করে তার লাশ পুকুরে ফেলে দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আওয়ামীলীগ নেতা বাদল রহমানের মৃত্যুতে জেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বাভাবিক ও অস্বাভাবিক মৃত্যু এই দুটি বিষয় মাথায় রেখে মাঠে কাজ করছে পুলিশ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code